BAFTA-জয়ী 'বুং'-এর এডিটিংয়ের সময় কান্নায় ভেঙে পড়তেন পরিচালক লক্ষ্মীপ্রিয়া! প্রকাশ্যে আনলেন আসল কারণ

Published : Mar 10, 2026, 12:33 PM IST

BAFTA-জয়ী 'বুং'-এর এডিটিংয়ের সময় কান্নায় ভেঙে পড়তেন পরিচালক লক্ষ্মীপ্রিয়া! প্রকাশ্যে আনলেন আসল কারণ

PREV
15
Lakshmipriya Devi broke down while editing the film
মণিপুরী ছবি 'বুং'-এর পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী জানান, শুটিং শেষ হওয়ার পর কয়েক মাস তিনি ছবির এডিটিং শুরুই করতে পারেননি। কারণ, নিজের রাজ্যের ধ্বংসলীলার ফুটেজ দেখে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
25
Lakshmipriya Devi broke down while editing the film
'বুং' ছবিটি ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA) পুরস্কার জিতেছে। সেরা শিশু ও পারিবারিক ছবির বিভাগে এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় ছবি এটি।
35
Emotional impact during post-production
লক্ষ্মীপ্রিয়া পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি অনেকদিন ছবির এডিটিং করতে পারিনি। ফুটেজ দেখলেই কান্নায় ভেঙে পড়তাম। ছবির দ্বিতীয়ার্ধের শুটিং হয়েছিল এমন জায়গায়, যা এখন ধ্বংসস্তূপে পরিণত... এটা আমাকে খুব নাড়া দিয়েছিল। কয়েক মাস লেগেছিল নিরপেক্ষভাবে ফুটেজটা দেখতে।'
45
'Not allowing the recognition to get to me.'
আন্তর্জাতিক সাফল্য পেলেও লক্ষ্মীপ্রিয়া চান প্রচারের আলো থেকে দূরে থাকতে। তিনি বলেন, 'আমি চাই না এই সাফল্য আমার মাথায় চড়ে বসুক।' তাঁর মতে, 'BAFTA-র মতো উৎসব সচেতনতা তৈরি করে। মানুষ জানতে পারে যে মণিপুর নামে একটি জায়গা আছে এবং বলিউডের বাইরেও এমন ছবি তৈরি হয়।'
55
A narrative that transcends politics.
পরিচালক স্পষ্ট জানান, এই ছবি রাজনৈতিক নয়। এটি এমন এক ছেলের গল্প, যে সংঘাতপূর্ণ একটি জায়গায় বাস করে। ছবির গল্প বুং নামের এক কিশোরকে নিয়ে, যে তার নিখোঁজ বাবাকে খুঁজছে। জাতিগত উত্তেজনার আবহে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন গুগুন কিপগেন এবং বালা হিজাম। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি ২০২৪ সালের সেপ্টেম্বরে মুক্তি পায় এবং BAFTA জয়ের পর ৬ মার্চ পুনরায় মুক্তি দেওয়া হয়।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories