কনে রূপে ছবি পোস্ট, ক্যাটরিনা-ভিকি সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে নেট দুনিয়ায়

Published : Jan 24, 2020, 10:28 AM IST
কনে রূপে ছবি পোস্ট, ক্যাটরিনা-ভিকি সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে নেট দুনিয়ায়

সংক্ষিপ্ত

একই সঙ্গে ফ্রেমবন্দি ক্যাট-ভিকি বিয়ের কনে রূপে ছবি পোস্ট মুহূর্তে ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় কবে বিয়ে জল্পনা তুঙ্গে

ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে গত এক বছর ধরেই নেট দুনিয়া তোলপাড় হচ্ছে। কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই জুটি, তা নিয়ে এখন একাধিক প্রশ্ন। এমনই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ক্যাটরিনা কইফ। তিনি প্রকাশ্যেই শেয়ার করলেন কনে রূপে ছবি। যা দেখা মাত্রই ছড়িয়ে পড়ল জল্পনা। 

আরও পড়ুনঃ 'সন্তানের ধর্ষক হয়ে ওঠার দায় কি মায়ের', কঙ্গনার বিরুদ্ধে তোপ স্বস্তিকার

আরও পড়ুনঃ সারাকে ছাড়া থাকতে পারছেন না কার্তিক, হোয়াটস অ্যাপে জানালেন মনের কথা

 

 

ক্যাটরিনা কইফ বেশ কয়েকদিন ধরেই বড় পর্দায় নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে নিয়ে ভক্তদের একাই প্রশ্ন, তবে কি এবার নিজের জীবনে নয়া সিদ্ধান্ত নিতে চলেছেন ক্যাটরিনা। উরি ছবির পর থেকেই নেট দুনিয়ায় ঝড় তুলেছেন ভিকি কৌশল। এরপর থেকেই এই জুটিকে এক সঙ্গে বেশ কয়েকটি জায়গাতে দেখা যায়। বি-টাউনে ছড়িয়ে পড়ে তাঁদের সম্পর্কের খবরও। 

 

 

সম্প্রতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফে একই সঙ্গে দেখা গেল সানি কৌশলের প্রমোশনে। সেখানে এই জুটি একই সঙ্গে হাজির হন শুক্রবার। সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনাকে মিসেস কৌশল বলেও সম্বোধন করেন অনেকে। যদিও সম্পর্ক নিয়ে খোলামেলা কোনও কথাই বলেননি এই জুটি। ফলে কবে চার হাত এক হতে চলেছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা