Rahul Banerjee: রাহুল অরুণোদয়ের স্মরণে বিশেষ উদ্যোগ! ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হল বিশেষ ম্যাচ

Published : Jun 10, 2026, 10:56 AM IST
Rahul Banerjee

সংক্ষিপ্ত

প্রয়াত অভিনেতা ও ইস্টবেঙ্গল অনুরাগী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণে একটি ট্রিবিউট ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। 'লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা' নামের এই অনুষ্ঠানে তাঁর শেষ ছবি 'ছবিওয়ালা'-র মুক্তির আগে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকারা মাঠে নামবেন।

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-র স্মৃতিকে সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল ও সিনেমার আবেগকে একসূত্রে বেঁধে আগামী ১৫ জুন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব-এর মাঠে আয়োজন করা হচ্ছে একটি বিশেষ ‘ট্রিবিউট এক্সিবিশন ম্যাচ’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা’।

রাহুল ছিলেন আজীবন একনিষ্ঠ লাল-হলুদ সমর্থক। ইস্টবেঙ্গলকে ঘিরে তাঁর আবেগ, গ্যালারিতে উপস্থিতি এবং ক্লাবের প্রতি ভালোবাসা ছিল সকলেরই জানা। সেই আবেগকেই স্মরণ করে তাঁর অন্যতম শেষ অভিনীত ছবি ছবিওয়ালা-র মুক্তির আগে এই বিশেষ আয়োজন করা হয়েছে।

পরিচালক বাপ্পা-র উদ্যোগে আয়োজিত এই ম্যাচে রাহুলকে প্রতীকীভাবে দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে সম্মান জানানো হবে। ফুটবলপ্রেমী এই অভিনেতার স্মৃতিকে মাঠের মধ্যেই জীবন্ত করে তুলতে একসঙ্গে হাজির হবেন ইস্টবেঙ্গলের একঝাঁক প্রাক্তন তারকা ফুটবলার।

এই প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, সৌমিক দে এবং মহম্মদ রফিক-সহ বহু প্রাক্তন লাল-হলুদ ফুটবলারের।

এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ক্লাবের শীর্ষকর্তা নীতু সরকারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ‘ছবিওয়ালা’ টিম।

পরিচালক বাপ্পার কথায়, “মানুষটা হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ‘ছবিওয়ালা’ এবং ইস্টবেঙ্গল মাঠের আবেগের মধ্য দিয়েই রাহুলদা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”

ফুটবল ও চলচ্চিত্র—দুই প্রিয় জগতের মেলবন্ধনে এই বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিঃসন্দেহে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী ও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে চলেছে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Peddi Box Office: ৬ দিনে ২৬১ কোটি পার! সপ্তাহের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল রাম চরণের ছবির
Nora Fatehi: বিশ্বকাপে ভারতের প্রতিনিধি, বিশেষ গান নিয়ে উচ্ছ্বসিত নোরা ফতেহি