Soumitrisha Kundu: শৈশবের আতঙ্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না সৌমিতৃষা? OTT-তে আসছে দুর্দান্ত সিরিজ

Published : May 29, 2026, 10:04 AM IST
Soumitrisha Kundu

সংক্ষিপ্ত

শৈশবের আতঙ্ক কাটিয়ে পূর্বা যখন অরিন্দমের সঙ্গে নতুন জীবন শুরু করে, তখন তার একটি অভিযোগ পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও সম্পর্কের জটিলতা নিয়েই এগিয়েছে নতুন এই বাংলা সিরিজ়ের গল্প।

শৈশবের আতঙ্ক একজন মানুষকে কতটা ভেঙে দিতে পারে, সেই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও সম্পর্কের জটিলতাই উঠে আসবে নতুন এই বাংলা সিরিজ়ে। গল্পের কেন্দ্রে রয়েছে পূর্বা নামের এক তরুণী, যার চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা। তাঁর বিপরীতে অরিন্দমের ভূমিকায় দেখা যাবে অভিষেক বসুকে।

ছোটবেলায় বাবাকে হারানোর পর থেকেই পূর্বার জীবন ভরে ওঠে ভয়, নির্যাতন এবং মানসিক যন্ত্রণায়। অতীতের সেই ক্ষত তাকে মানুষের উপর, এমনকি ভালবাসা ও পরিবারের উপর থেকেও বিশ্বাস হারাতে বাধ্য করে। কিন্তু অরিন্দমের সঙ্গে পরিচয়ের পর ধীরে ধীরে বদলাতে শুরু করে তার জীবন। আবারও ভালবাসায় আস্থা ফিরে পায় পূর্বা। বিয়ের পরে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল তারা। কিন্তু আচমকাই সেই সুখের সংসারে নেমে আসে অশান্তির ছায়া। পূর্বা তার স্বামীর পিতৃসম কাকার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তোলে। আর সেই অভিযোগের পর থেকেই পরিবারের ভিত নড়ে যায়। একে একে সকলে পূর্বার বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে।

অন্যদিকে অরিন্দম পড়ে যায় গভীর দোলাচলে। সে কি নিজের পরিবারের উপর বিশ্বাস রাখবে, নাকি স্ত্রীর পাশে দাঁড়াবে? এই টানাপোড়েনই গল্পকে আরও রহস্যময় ও আবেগঘন করে তোলে। ক্রমশ সামনে আসতে থাকে এক অপ্রত্যাশিত সত্য। সত্যিই কি বহুদিনের চাপা অন্ধকার প্রকাশ্যে আসে, নাকি শৈশবের ভয়াবহ স্মৃতিগুলোই ধীরে ধীরে পূর্বাকে গ্রাস করতে থাকে— সেই প্রশ্নের উত্তর মিলবে সিরিজ়ের পর্বে পর্বে।

এই সিরিজ়টি প্রতি বুধবার দেখা যাবে হইচই প্ল্যাটফর্মে। প্রতি সপ্তাহে মুক্তি পাবে ছ’টি করে নতুন পর্ব। প্রথম ছ’টি পর্ব মুক্তি পাবে আগামী ২৪ জুন। সৌমিতৃষা ও অভিষেক বসু ছাড়াও এই সিরিজ়ে অভিনয় করেছেন সুব্রত দত্ত, শাঁওলি চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, দিয়া চক্রবর্তী, মোনালিসা চট্টোপাধ্যায়, অবন্তী দত্ত এবং কৌশিকী গুহ।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Anik Dutta News: "মানসিকভাবে খুন করা হল মানুষটাকে" চিত্র পরিচালক মৃত্যু প্রসঙ্গে গর্জে উঠলেন জীতু কামাল
Don 3 Controversy: রণবীর-ফারহানের বিরাট বাকবিতণ্ডা! অবশেষে আসরে সলমন! কী ঘটেছিল?