সারাকে ছাড়া থাকতে পারছেন না কার্তিক, হোয়াটস অ্যাপে জানালেন মনের কথা

Published : Jan 23, 2020, 06:55 PM IST
সারাকে ছাড়া থাকতে পারছেন না কার্তিক, হোয়াটস অ্যাপে জানালেন মনের কথা

সংক্ষিপ্ত

সারা-কার্তিকের কথোপোকথন ফাঁস প্রকাশ্যে এল ছবির নতুন গান সারাকে মিস করছে কার্তিক ছবির প্রমোশনে কাছাকাছি দুই তারকা

বি-টাউনে পা রাখার কিছু দিনের মধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন সারা আলি খান। সেখান থেকেই যাত্রা শুরু। একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে তাঁর হাতে। এর মধ্যে যে ছবি সর্বাধিক খবরের শিরোনামে এসেছে তা হল লাভ আজ কাল ছবির সিক্যোয়েল। এই ছবিতেই জুটি বেঁধেছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ন। 

আরও পড়ুনঃ কলকাতায় ফ্যাশন ওয়াক, র‍্যাম্প-এ নজর কাড়লেন অর্জুন-জাহ্নবী

ছবি মুক্তির পাশাপাশি প্রকাশ্যে এসেছিল এই জুটির সম্পর্কের কথা। প্রথম থেকেই তাঁদের একই সঙ্গে পেয়েছিলেন দর্শকেরা। রিয়েল লাইফের সেই জুটির পর্দায় রসায়নটা ঠিক কেমন তা জানার আগ্রহ ছিল অনেকেরই। এরই মাঝে প্রকাশ্যে আসে তাঁদের বিচ্ছেদের খবর। ছবি মুক্তির আগেই দুই তারকা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন। জানান তাঁদের হাতে সময়ের অভাব। তাই সম্পর্ক রাখা সম্ভব নয়। 

 

 

হোয়াটস অ্যাপের মধ্যে দিয়ে এবার সেই দুরত্ব কমানোরই ইঙ্গিত মিলল দুই তারকার মধ্যে। সারার কাটে প্রথম বার্তা আসে কার্তি তাঁকে মিস করছে। উত্তরে সারাও সহমত হয়। এখান থেকেই শুরু হয় কথোপোকথন। কিন্তু কোথাও গিয়ে যেন সেই ভিডিও দেখে আশ মিটল না দর্শকদের। কারণ, চরিত্রে অভিনয় করলেও বাস্তবে এমনটা ঘটেনি তাঁদের মধ্যে। গানের প্রমোশনে এই ভিডিও শ্যুট করা হয়েছিল মাত্র। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা