ফের বড় সাফল্য দেবের! টলি তারকারা শুভেচ্ছায় ভরালেন সুপারস্টারকে

swaralipi dasgupta |  
Published : Jun 24, 2019, 10:45 AM IST
ফের বড় সাফল্য দেবের! টলি তারকারা শুভেচ্ছায় ভরালেন সুপারস্টারকে

সংক্ষিপ্ত

একদিকে তিনি টলিউডের সুপারস্টার। অন্যদিকে তিনি ঘাটাল কেন্দ্র থেকে জয়ী সাংসদ দুই জগতেই ভারসাম্য রেখে সামাল দিতে জানেন দেব তবে অভিনয় ও রাজনীতির পাশাপাশি তিনি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছিলেন  সেই প্রযোজনা সংস্থারও সম্প্রতি দু বছর পূর্ণ হল 

একদিকে তিনি টলিউডের সুপারস্টার। অন্যদিকে তিনি ঘাটাল কেন্দ্র থেকে জয়ী সাংসদ।  দুই জগতেই ভারসাম্য রেখে সামাল দিতে জানেন দেব। রাজনীতির ময়দানেও কী ভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, এবং বিরোধী পক্ষের সঙ্গে কী ভাবে সৌজন্য মূলক ব্যবহার করতে হয়, তা-ও ভালোই জানেন দেব। তবে অভিনয় ও রাজনীতির পাশাপাশি তিনি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছিলেন। সেই প্রযোজনা সংস্থারও সম্প্রতি দু বছর পূর্ণ হল। 

প্রযোজনা সংস্থার দু বছর উপলক্ষে টুইটারে একটি ভিডিও-ও পোস্ট করেন দেব। এই ভিডিওতে দেবকে তাঁর বিভিন্ন নায়িকাদের সঙ্গে দেখা যায়। ভিডিও-র প্রথমেই দেখা যায় রুক্মিণীকে। তার পরে কোয়েল, পূজা, পাওলি, কৌশানীকে দেখা যায়। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজিত বেশ কিছু ছবির অংশ দেখা যায় এই ভিডিও-তে। কবীর, ককপিট, হইচই আনলিমিটেডের মতো ছবির অংশ দেখা যায়। 

 

 

দেবের মুকুটে এই নতুন পালক জোড়ায় টলি তারকারা শুভেচ্ছা বার্তা জানায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, তোমার জন্য সব সময়ে গর্ব হয়। সিনেমাকে ভালোবাসতে থেকো। ঈশ্বর তোমায় ও তোমার পুরো টিমকে মঙ্গল করুক। অনেক ভালোবাসা। 

পাওলি লিখেছেন, অনেক অভিনন্দন। কিন্তু পার্টিটা কোথায়! এছাড়াও প্রিয়ঙ্কার সরকার, বিক্রম চট্টোপাধ্যায়, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায়ও দেবকে এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

দেড় দশক আগের 'ছত্রাক' বিতর্কে মুখ খুললেন পাওলি, কী বার্তা দিলেন নায়িকা?
৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়