'আরও ভালো ছবি উপহার দেবো', জন্মদিনের সন্ধ্যায় ভক্তের মুখোমুখি দেব

Published : Dec 25, 2019, 06:58 PM IST
'আরও ভালো ছবি উপহার দেবো', জন্মদিনের সন্ধ্যায় ভক্তের মুখোমুখি দেব

সংক্ষিপ্ত

জন্মদিনের সন্ধ্যায় নয়া লুকে দেব সোশ্যাল মিডিয়ায় ভক্তের মুখোমুখি দিলেন একাধিক প্রশ্নে উত্তর দেখুন ভিডিও

বড়দিনে নয়া লুকে হাজির টলি-সুপারস্টার দেব। জন্মদিন উপলক্ষ্যে এদিন দেবের সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছা বার্তায়। সকাল থেকেই নানা কাজে ব্যস্ত অভিনেতা। তারই মাঝে জন্মদিনের সন্ধ্যায় ভক্তের মুখোমুখি হলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার পাতায় লাইভ দেব। একের পর এক ভক্তের প্রশ্নের উত্তর দিলেন তিনি। 

আরও পড়ুনঃ বলি থেকে টলি, এশিয়ানেট নিউজ বাংলা-র বন্ধুদের শুভেচ্ছা জানালেন সেলেবরা, দেখুন

জন্মদিনে দেবকে লাইভে পেয়ে উচ্ছসিত ভক্তরা। মুহূর্তে কমেন্ট বক্স ভরে উঠল একাধিক প্রশ্নে। জন্মদিনের সন্ধ্যাবেলায় এক ভিন্ন লুকে ধরা দিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর সাঁঝবাতি ছবিটি। সেখানেই অভিনয় করে নজর কেড়েছেন দেব। সোশ্যাল মিডিয়ায় এসে দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানালেন তিনি সকলকেই। জানালেন ভক্তরা পাশে না থাকলে তিনি আজ সাফল্যে এই পর্যায় পৌঁছতে পারতেন না। 

এখানেই শেষ নয়, দীর্ঘ দশ মিনিটের লাইভে তিনি এও জানান যে ভবিষ্যতে আরও ভালো ছবি উপহার দেবেন তিনি ভক্তদেরকে। পাশাপাশি বাংলাদেশের ভক্তদেরও ধন্যবাদ জানালেন দেব। হাতে রয়েছে এখন বেশ কয়েকটি ছবি। সেই কাজ নিয়ে ব্যস্ততা তুঙ্গে। সাঁঝবাতি ছবিতে তাঁর অনবদ্য অভিনয় নজর কেড়েছে সকলের। সেই চরিত্রে নিজেকে গড়ে তুলতেও দেবের সময় লেগেছিল বেশ কিছুটা সময়। তবে জন্মদিনে বেজায় খুশ মেজাজে অভিনেতা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা