Dev Visits Mithun Chakraborty: লাদাখ থেকে ফিরেই মিঠুনকে দেখতে গেলেন দেব! বাবার সঙ্গে তুলনা টেনে কী বললেন অভিনেতা?

Published : Aug 08, 2026, 05:22 PM IST
Dev Mithun

সংক্ষিপ্ত

Dev Visits Mithun Chakraborty: লাদাখে শুটিং সেরে কলকাতায় ফিরেই মহাগুরুর সঙ্গে দেখা করতে যান অভিনেতা-সাংসদ। মিঠুনের সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কী লিখলেন অভিনেতা?

অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে শুক্রবার রাতেই বাইপাসের বেসরকারি হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। সদ্য হাসপাতালে মিঠুনের অস্ত্রোপচার হয়েছে। এদিন সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকে। রাতের দিকে লাদাখ থেকে শুটিং সেরে কলকাতায় ফিরেই মহাগুরুকে দেখতে হাসপাতালে যান দেব। মিঠুনের সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

লাদাখে ‘দেশু ৭’-এর শুটিং সেরে শুক্রবারই কলকাতায় ফিরেছেন দেব। পুজোর ছবি নিয়ে এই মুহূর্তে তাঁর ব্যস্ততা তুঙ্গে। কারণ একইসঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁকে। ছবির প্রযোজক এবং অভিনেতা হিসেবে কাজ করার পাশাপাশি ‘দেশু ৭’-এর হাত ধরে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এর সঙ্গে রয়েছে সাংসদের দায়িত্বও। এমন ব্যস্ততার মধ্যেই মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে পৌঁছে যান দেব। মহাগুরুর সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাগ করে নিয়েছেন দেব। ছবিতে মিঠুনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের আবেগও স্পষ্ট। এক ছবিতে দেবের মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় মিঠুনকে।

মিঠুনের উদ্দেশে দেব লিখেছেন, “তুমি সবসময়েই আমার কাছে বাবার মতো। তোমার সুস্বাস্থ্য, সুখ এবং যা কিছু প্রাপ্য, তার সবটাই যেন তুমি পাও—এটাই কামনা করি।” মিঠুন ও দেবের সম্পর্ক অবশ্য শুধুমাত্র ইন্ডাস্ট্রির সহকর্মীর নয়। বরাবরই একে অপরের প্রতি তাঁদের আন্তরিকতার কথা প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক মলাদতাদর্শে দু’জন দুই শিবিরের হলেও ব্যক্তিগত সম্পর্কে তার কোনও প্রভাব পড়তে দেননি তাঁরা।

মিঠুন বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার পর তৃণমূলের তরফে একাধিকবার দেবের ‘মিঠুনপ্রীতি’ নিয়ে কটাক্ষ করা হয়েছে। রাজনৈতিক মহলেও এই সম্পর্ক নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন দেব। তাঁর কাছে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ব্যক্তিগত সম্পর্ক। ‘প্রজাপতি’ ছবিতে বাবা-ছেলের চরিত্রে দেব ও মিঠুনের রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। ছবির সাফল্যের পর মিঠুনের সঙ্গে আরও কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন দেব। সেই সময়েও রাজনৈতিক মহলে তাঁকে নিয়ে নানা মন্তব্য হয়েছিল।

তবে দেবের বক্তব্য ছিল, “যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না।” তাঁর কাছে কাছের মানুষ এবং তাঁদের সঙ্গে সম্পর্কই বেশি গুরুত্বপূর্ণ—কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তা নয়। এবার মিঠুন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই ফের সেই সম্পর্কেরই ছবি সামনে এল। ব্যস্ততার মাঝেও লাদাখ থেকে ফিরেই হাসপাতালে গিয়ে ‘বাবার মতো’ প্রিয় মিঠুনের পাশে দাঁড়ালেন দেব। তাঁদের এই আবেগঘন সাক্ষাতের ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

হঠাৎ বয়ান বদল! ‘স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি’, মামলা প্রত্যাহার রূপটান শিল্পীর
Web Series: ফিরছে TVF-এর জনপ্রিয় শো! আসছে 'ফ্যামিলি মুদিখানার দোকান'-এর দ্বিতীয় সিজন