
ট্রেড রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই মুক্তি পাবে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'। এই খবর সামনে আসতেই ছবির আয় কত হতে পারে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিশেষজ্ঞের মতে, প্রথম দিনে ৬৫-৮০ কোটি টাকা আয় করতে পারে ছবিটি। এদিকে যশের 'টক্সিক' এতই দিনে মুক্তির কথা ছিল। পরে তা পিছিয়ে যায়। ফলে অধিকাংশই মনে করছেন, এতে 'ধুরন্ধর ২'-এর প্রথম দিনের আয় আরও বাড়তে পারে।
ট্রেড অ্যানালিস্টদের অনুমান সত্যি হলে, 'ধুরন্ধর ২' প্রথম দিনে ৮০ কোটি টাকা আয় করলেই হিন্দি বলয়ে আগের সব রেকর্ড ভেঙে দেবে। বর্তমানে এখানে সর্বোচ্চ ওপেনিং করা ছবি হল শাহরুখ খানের 'জওয়ান', যা প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় করেছিল।
জওয়ান (২০২৩): ৭৫ কোটি টাকা
পুষ্পা ২: দ্য রুল (২০২৪- তেলুগু): ৭২ কোটি টাকা
অ্যানিম্যাল (২০২৩): ৬৩.৮০ কোটি টাকা
পাঠান (২০২৩): ৫৭ কোটি টাকা
স্ত্রী ২ (২০২৪): ৫৫.৪০ কোটি টাকা
কেজিএফ চ্যাপ্টার ২ (২০২২- কন্নড়): ৫৩.৪০ কোটি টাকা
ওয়ার (২০১৯): ৫৩.৩৫ কোটি টাকা
ঠগস অফ হিন্দোস্তান (২০১৮): ৫২.২৫ কোটি টাকা
হ্যাপি নিউ ইয়ার (২০১৪): ৪৪.৯৭ কোটি টাকা
টাইগার ৩ (২০২৩): ৪৪.৫০ কোটি টাকা
'ধুরন্ধর ২'-এর প্রতিদ্বন্দ্বী হতে চলেছে দক্ষিণ ভারতের প্যান-ইন্ডিয়া ছবিগুলো। এই ছবিগুলির প্রথম দিনের আয় ১৭০ কোটি টাকারও বেশি। তালিকার শীর্ষে রয়েছে অল্লু অর্জুনের তেলুগু ছবি 'পুষ্পা ২: দ্য রুল', যা সারা ভারতে সব ভার্সন মিলিয়ে প্রথম দিনে ১৭৪.৯ কোটি টাকা আয় করেছিল।
পুষ্পা ২: দ্য রুল (২০২৪, তেলুগু): ১৭৪.৯ কোটি টাকা
RRR (২০২২, তেলুগু): ১৩৩ কোটি টাকা
বাহুবলী ২: দ্য কনক্লুশন (২০১৭, তেলুগু): ১২১ কোটি টাকা
KGF চ্যাপ্টার ২ (২০২২, কন্নড়): ১১৬ কোটি টাকা
কল্কি ২৮৯৮ এডি (তেলুগু): ৯৫.৩ কোটি টাকা
সালার পার্ট ১: সিজফায়ার (২০২৩, তেলুগু): ৯০.৭ কোটি টাকা
সাহো (২০১৯, তেলুগু): ৮৯ কোটি টাকা
আদিপুরুষ (২০২৩, তেলুগু): ৮৬.৭৫ কোটি টাকা
দে কল হিম OG (২০২৫, তেলুগু): ৮৪.৭৫ কোটি টাকা
দেবারা পার্ট ১ (২০২৪, তেলুগু): ৮২.৫ কোটি টাকা
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.