
বলিউডের আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ এবার ফিরেছে সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’–এর মাধ্যমে। মঙ্গলবার সকালেই টিজার প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি সামাজিকমাধ্যমে এবং অনলাইন প্ল্যাটফর্মে শোরগোল সৃষ্টি করেছে। টিজারে দেখা গিয়েছে রণবীর সিংয়ের চরিত্র হামজা/জসকিরাত মাজারি আগের চেয়ে আরও গভীর ও ভয়ংকর রূপে ফিরে এসেছে।
দৃশ্যগুলিতে লয়ারির অপরাধ জগত এবং তার সঙ্গে লড়াইয়ের ঝলক দেখা গিয়েছে। চরিত্রটি প্রতিশোধের মিশনে আত্মনিয়োগী, যা দর্শকদের মধ্যে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। টিজারের ডায়লগ এবং একাধিক অ্যাকশন দৃশ্য প্রমাণ করছে যে, এই সিনেমা একটা দারুণ প্রতিশোধের গল্প তুলে ধরতে চেয়েছে।
দর্শকদের একটি অংশ জানিয়েছে এই টিজারের ঝলকে ঝলকে অ্যাকশন রয়েছে। তবে আরও কিছু নেটিজেন টিজারটি আরও ভাল হবে বলে তারা আশা করেছিলেন। প্রযোজকরা জানিয়েছেন, সিনেমাটি ১৯ মার্চ, ২০২৬–এ প্যান-ইন্ডিয়া রিলিজ হবে।
এটি হিন্দি ছাড়াও তেলুগু, তামিল, কন্নড় ও মালায়ালম ভাষায় প্রদর্শিত হবে। ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তি দর্শক ও সমালোচকদের কাছে একই সঙ্গে অ্যাকশন, থ্রিল এবং প্রতিশোধের উত্তেজনা উপস্থাপন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। টিজারের প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ #Dhurandhar2 ব্যাপকভাবে ট্রেন্ডিং হয়েছে, যা প্রমাণ করে যে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ ইতিমধ্যেই শীর্ষে পৌঁছেছে। ট্রেলার মুক্তির আগে থেকেই ফ্যানরা সিনেমার বিশদ দৃশ্যাবলীর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.