শিক্ষামন্ত্রী হওয়ার আর্জি কঙ্গনার? প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে মন্তব্য বলিউড নায়িকার

Published : Jul 27, 2026, 06:19 PM ISTUpdated : Jul 27, 2026, 06:52 PM IST
Did Kangana Ranaut ask Modi for education ministry

সংক্ষিপ্ত

নিট কেলেঙ্কারির আবহে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে একটি ভুয়ো পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করা হয়, তিনি শিক্ষামন্ত্রী হতে চান এবং তাঁর সিনেমা দেখলে নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হবে।

ফের খবরে কঙ্গনা রানাওয়াত। নিট কেলেঙ্কারির আবহে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে একটি ভুয়ো পোস্ট ভাইরাল হল। পোস্টে দাবি করা হয়, তিনি শিক্ষামন্ত্রী হতে চান এবং তাঁর সিনেমা দেখলে নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এবার সকলের সামনে মুখ খুললেন নায়িকা। 

প্রসঙ্গত, নিট কেলেঙ্কারির মধ্যেই এআইয়-র কুপ্রভাব নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছেন রামগোপাল ভার্মা। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রকে প্রভাবিত করছে। সেই সঙ্গে এআইয়ের ব্যবহারে মানুষ অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। সেই কথা সত্যি করে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার শিকার সাংসদ ও বলিউডের ক্যুইন কঙ্গনা রানাউত-র। অভিনেত্রীর ভুয়ো পোস্ট ঘিরে তৈরি হল বিতর্ক। এক পোস্টে জানান যায়, সদ্য অভিনেত্রী আর্জি, আমি নরেন্দ্র মোদিজির কাছে অনুরোধ করছি, আমাকে ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করুন। শিক্ষার গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। কারণ আমিই প্রথম মানুষ যে সবাইকে সত্যিটা দেখিয়েছিলাম।

ভাইরাল হওয়া সেই পোস্টে আরও দাবি করা হয়, নিটের জন্য কঙ্গনার নাকি বিশেষ পরিকল্পনাও রয়েছে। হলে গিয়ে তাঁর ছবি দেখবেন তাঁদের অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এই পন্থা অবলম্বন করলে কঙ্গনার ফ্লপের গেরোও কেটে যাবে।

এদিকে ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেত্রী। তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আমার জীবনে কখনও এমন কুৎসিত দৃশ্য দেখিনি। ওঁরা যেভাবে কথা বলছেন এবং যে ধরনের ভাষা ব্যবহার করছেন তা অত্যন্ত বিরক্তিকর ও অশালীন। ইস! কারা এদের এত তোল্লাই দিচ্ছেন?

তাঁর কথায়, নিজেদের আরশোলা বলো, ব্যবহারটাও ঠিক সেই রকম। সাংবাদিকদেক সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা জানান, বিরোধী দল সংসদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। প্রশ্নফাঁস বিরোধী বিল কার্যকর প্রসঙ্গেও বিরোধীদের তোপ দেগেছেন অভিনেত্রী।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Naagzilla: শেষ হল কার্তিক আরিয়ানের ছবির শুটিং, পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু
Ram Charan: হাতে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি রাম চরণ! কোয়েম্বাটুরে হল অস্ত্রোপচার