
বলিউড সিনেমাপ্রেমীরা 'দৃশ্যম ৩' (দৃশ্যম: দ্য কনক্লুশন) ছবির জন্য রীতিমতো মুখিয়ে ছিলেন। মোহনলাল অভিনীত মালয়ালম 'দৃশ্যম ৩' মুক্তির চার মাস পর মুক্তি পেয়েছে এর হিন্দি রিমেক। আর রিলিজের পরেই বাজিমাত! দর্শকদের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, ছবিটি তাঁদের একেবারেই হতাশ করেনি। বরং অভিনয় থেকে শুরু করে মেকিং—সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া পেয়েছেন তাঁরা। অনেকেই বলছেন, ছবির ক্লাইম্যাক্স এককথায় অনবদ্য। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'দৃশ্যম ৩' বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ৫৮০.২২ কোটি টাকা আয় করেছে। আর শুধু ভারতেই ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪৪৭.৯২ কোটি টাকায়।
জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ছবিটিকে ৫-এর মধ্যে ৪.৫ রেটিং দিয়েছেন। পাশাপাশি 'দৃশ্যম ৩'-কে তিনি 'শিওর-শট ব্লকবাস্টার' বলেও উল্লেখ করেছেন। এক দর্শক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, "পারফেক্ট সিনেমা। মালয়ালম ভার্সনের চেয়েও হিন্দিতে ছবিটি অনেক বেশি দারুণভাবে তৈরি করা হয়েছে। 'দৃশ্যম' নামটা যে কতটা পারফেক্ট, এই ছবি সেটাই প্রমাণ করে। প্রতিটি টুইস্ট দুর্দান্ত। এই একই গল্প নিয়ে যদি মালয়ালমে লালএট্টানকে (মোহনলাল) দিয়ে সিনেমা বানানো হতো, তবে তা অন্য মাত্রায় পৌঁছে যেত। লালএট্টানের দুর্দান্ত পারফরম্যান্সও দেখা যেত।"
এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) আরেক দর্শক লিখেছেন, "শুরু থেকে শেষ পর্যন্ত 'দৃশ্যম ৩' একটা দারুণ থ্রিলিং অভিজ্ঞতা দেয়। মালয়ালম ভার্সনের চেয়েও এটি অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে। দুর্দান্ত চিত্রনাট্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর তার সঙ্গে অভিনেতাদের জোরালো পারফরম্যান্স ছবিটিকে সেরা করে তুলেছে। সবচেয়ে পজিটিভ দিক হলো, এর টুইস্টগুলো আপনি আগে থেকে একেবারেই আন্দাজ করতে পারবেন না।" পাশাপাশি ছবিতে জয়দীপ আহলাওয়াতের অভিনয়েরও তুমুল প্রশংসা করছেন দর্শকরা।
মালয়ালম অরিজিনাল ছবির পরিচালক জিতু জোসেফ আগেই জানিয়েছিলেন যে, হিন্দি দর্শকদের রুচির কথা মাথায় রেখে মূল গল্পের চিত্রনাট্যে বেশ কিছু পরিবর্তন আনা হবে। সেই অনুযায়ীই পরিবর্তন করা হয়েছে। 'দৃশ্যম: দ্য কনক্লুশন' পরিচালনা করেছেন অভিষেক পাঠক। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, জয়দীপ আহলাওয়াত এবং শ্রিয়া শরণ।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.