সত্যজিৎ রায়ের আগে 'পথের পাঁচালী' বানানোর কথা ছিল এই পরিচালকের! কলকাতায় জেন জি চলচ্চিত্র উৎসবে সম্মান দেওয়া হবে তাঁকে

Published : Aug 24, 2026, 03:04 PM IST
Pather Panchali

সংক্ষিপ্ত

কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জেন জি ফিল্ম ফেস্টিভ্যাল! কতদিন চলবে এই উৎসব? জেনে নিন কাকে সম্মান দিতে এই আয়োজন…

এমনিতেই জেন-জি নিয়ে বিতর্কের শেষ নেই। এই প্রজন্মকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথা মাথায় রেখেই এবার নন্দন চত্বরে আয়োজিত হবে জেন জি চলচ্চিত উৎসব। যার নাম বেঙ্গলি ইউথ ফেস্টিভ্যাল।

আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হবে এই উৎসব চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। এই ২ দিন কম বয়সী যত পরিচালক রয়েছেন তাদের বানানো ছবি দেখানো হবে। দিল্লিতে জেন জি আন্দোলন শুরু কিছুদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন অমিত শাহ। সূত্রের দাবি নতুন প্রজন্ম যাতে সিনেমাতে আসে তার জন্যেই আলাপ-আলোচনা করতেই কলকাতায় এসেছিলেন শাহ।

এ ছাড়াও 'বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল' কমিটির পেট্রন করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই একটি ভিডিও বার্তায় নতুনদের আহ্বান জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, " বহু এমন পরিচালক রয়েছেন যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা সুযোগ পান না। তাই তাঁদের জন্যেই এই প্রচেষ্টা করা হয়েছে। সকলে আসুন ভাল ছবি দেখানো হবে।"

অন্যদিকে কমিটির সভাপতি প্রীতম সরকার জানিয়েছেন, প্রয়াত দেবকী কুমার বসুকে এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে সম্মান জানানো হবে। পথের পাঁচালীর স্বত্ব নিয়েছে ছবিটি প্রথমে তিনিই বানাতে চেয়েছিলেন। বিভূতিভষণের পরিবারের সঙ্গেও তাঁর কথা হয়। যদিও পরে ছবিটি বানান সত্যজিৎ রায়। আধুনিক প্রজন্ম তাঁকে চেনেন না। তাই তাঁকে আমরা সম্মান জানাবো। যেহেতু অগাস্টের ২৬ তারিখ পথের পাঁচালী মুক্তি পায় তাই ওর আশেপাশেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Manika Vishwakarma: কোথায় থাকেন, কত টাকার মালিক? জানুন মিস ইউনিভার্স মণিকার জীবনযাত্রা
Kartik Aaryan: পরিচালকই পা ভাঙতে বলেছিলেন! অস্ত্রোপচারের পর প্রথম পোস্টে কেন এ কথা লিখলেন কার্তিক?