দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দা! হঠাৎ এত খারাপ পরিস্থিতি কীভাবে অভিনেতার?

Published : Feb 19, 2026, 09:19 PM IST
dhurandhar in 90s ai reimagines ranveer singh film with salman khan akshay kumar govinda and these bollywood stars

সংক্ষিপ্ত

দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দা! হঠাৎ এত খারাপ পরিস্থিতি কীভাবে অভিনেতার?

বলিউডে জোর গুঞ্জন—দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দা! ৯০-এর দশকের এই জনপ্রিয় অভিনেতা নাকি আর্থিক সংকটে, এমনকি পথে বসার মতো অবস্থা তাঁর—এমন খবরই ঘুরে বেড়াচ্ছে নানা মহলে। কিন্তু সত্যিই কি এমন শোচনীয় অবস্থায় রয়েছেন গোবিন্দা?

এই বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিনেতার ভাগ্নে ভিনয় আনন্দ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, এই সমস্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিনয় আনন্দের কথায়, “উনি আজও সুপারস্টার। কোথাও দাঁড়ালেই ২৫ থেকে ৩০ লক্ষ টাকা রোজগার করতে পারেন। যারা বলছে উনি গরিব হয়ে গিয়েছেন, তারা আসলে মূর্খ।” তাঁর দাবি, গোবিন্দার জনপ্রিয়তা এখনও অটুট। শুধু পুরনো দিনের তারকা নন, আজও ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদা প্রভাব রয়েছে।

কোটি টাকার পারিশ্রমিক!

৯০-এর দশকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন গোবিন্দা। সেই সময় তিনি কোটি টাকার পারিশ্রমিক নিতেন বলেও দাবি করেন বিনয়। তাঁর কথায়, “যখন লোখন্ডওয়ালায় ১২ লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত, তখনই একটি ছবির জন্য ১ কোটি টাকা নিতেন তিনি। ৭০-৮০টি ছবিতে অভিনয় করেছেন। মাত্র পাঁচটি ছবির পারিশ্রমিকই যথেষ্ট ছিল ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।”

বিনয়ের বক্তব্য, এত বড় মাপের তারকাকে নিয়ে এমন ‘দেউলিয়া’ হওয়ার গুজব ছড়ানো অত্যন্ত অসম্মানজনক। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনেই কি গুজব?

সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজা-র সঙ্গে মতবিরোধের খবর প্রকাশ্যে আসে। সুনীতার অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দা। সেই বিতর্কের মাঝেই হঠাৎ ছড়ায় দেউলিয়া হওয়ার খবর। অনেকের মতে, ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনই নতুন করে চর্চার জন্ম দিয়েছে।

বিনয় আনন্দের মতে, তারকাদের নিয়ে মিথ্যা খবর ছড়াতে সময় লাগে না। সোশ্যাল মিডিয়ার যুগে কোনও তথ্য যাচাই না করেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় নানা দাবি।

সব মিলিয়ে, গোবিন্দাকে ঘিরে দেউলিয়া হওয়ার যে খবর রটেছে, তা নিয়ে অন্তত তাঁর পরিবারের তরফে স্পষ্ট বার্তা—এ সবই ভিত্তিহীন গুজব। ৯০-এর দশকের এই তারকা এখনও নিজের অবস্থানে দৃঢ়, এমনটাই দাবি ঘনিষ্ঠ মহলের।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের
Fraud Case: প্রতারণার মামলায় মিলল স্বস্তি, স্ত্রী-সহ জামিন পেলেন পরিচালক বিক্রম ভাট