স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে বাজিমাত 'গল্লি বয়'-এর, রণবীরের গাড়ির ডিকি ভরল পুরস্কারে

Published : Dec 09, 2019, 04:53 PM ISTUpdated : Dec 09, 2019, 04:58 PM IST
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে বাজিমাত 'গল্লি বয়'-এর, রণবীরের গাড়ির ডিকি ভরল পুরস্কারে

সংক্ষিপ্ত

স্টার সিনে পুরস্কারে তারকাদের নজর কাড়া উপস্থিতি একাধিক পুরস্কারে পুরস্কৃত গল্লি বয় গাড়ির পেছনে পুরস্কার রেখে ছবি তুললেন রণবীর মুহুর্ত ছড়িয়ে পড়ল ছবি নেট দুনিয়ায়

ইতিমধ্যাই রণবীর আলিয়া অভিনীত ছবি গল্লি বয় পাড়ি দিয়েছে অস্কার দৌড়ে। তারই মধ্যে একের পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাজিমাত করছে এই ছবি। কখনও সেরা জুটি, কখনও অনবদ্য চিত্রনাট্য কখনও আবার অভিনয়, বিভিন্ন দিক থেকেই যে এই ছবি পেছনে ফেলেছে বাকি ছবিদের তা আর বলার অপেক্ষা রাখে না। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডেও তেমনটাই দেখা গেল। 

 

 

 ১১ ডিসেম্বর, রবিবার অনুষ্ঠিত হল স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানেও একাধিক পুরস্কার জিতে নিল গল্লি বয় ছবি। এর আগে ফিল্মফেয়ার পুরস্কারের চিত্রটাও ছিল একই রকমের। এদিন শ্রেষ্ঠ ছবির পুরস্কারটিও নিজের দখলে রাখল এই ছবি। অভিনয়ের জন্যও শ্রেষ্ঠ পুরস্কার পেলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এখানেই শেষ নয়, শ্রেষ্ঠ পরিচালনার বিভাগেও সেরা হল গল্লি বয়। পুরস্কার পান জোয়া আখতার। 

 

 

স্টার সিনে পুরস্কার উপলক্ষ্যে রবিবার রেডকার্পেট ভরে উঠেছিল তারকাদের নজর কাড়া উপস্থিতিতে। পোজ দিয়ে ছবি তুলে একে অন্যকে হার মানালেন অভিনেতা-অভিনেত্রীরা। যদিও সকলের লুকের থেকে এদিন আলিয়া ভাট ছিলেন খানিকটা আলাদা। শাড়ি পরে এদিন তাঁকে যেন আরও পরিণত মনে হল। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের