
'হনুমান অংশ' ছবিটি যখন রিলিজ করেছিল, তখন তেমন সাড়াশব্দ ছিল না। কিন্তু সিনেমা হলে আসার পরেই নতুন ইতিহাস তৈরি হয়। ছবির টিম খুব বেশি বিজ্ঞাপন বা প্রচার করেনি। বরং যারা সিনেমাটা দেখেছেন, তাদের মুখেই এর নাম ছড়িয়ে পড়ে।
দর্শকরা প্রেক্ষাগৃহকে মন্দিরের মতো সম্মান দিয়েছেন। অনেকে জুতো খুলে হলে ঢুকে সিনেমা দেখেছেন। এর ফলও মিলেছে হাতেনাতে। দিন দিন ছবির আয় বাড়তে থাকে। মাত্র ২ কোটি টাকায় তৈরি এই সিনেমা বিশ্বজুড়ে প্রায় ২৩৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর মধ্যেই শোনা যাচ্ছে, OTT প্ল্যাটফর্ম থেকে বড়সড় অফার পেয়েছে ছবিটি।
**OTT থেকে ১০০ কোটি টাকার অফার?**
'হনুমান অংশ' ছবির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। যে সব হলে ছবিটি চলছে, সেখানে হাউসফুল বোর্ড ঝুলছে। টিকিটের জন্য লম্বা লাইন। যে ছবিকে প্রথমে কোনও OTT প্ল্যাটফর্ম নিতে চায়নি, এখন তার জন্যই বিশাল অঙ্কের অফার আসছে।
শোনা যাচ্ছে, একটি বড় OTT প্ল্যাটফর্ম 'হনুমান অংশ' ছবির ডিজিটাল স্বত্বের জন্য ১০০ কোটি টাকার অফার দিয়েছে। হিন্দি সিনেমার নিয়ম অনুযায়ী, হলে মুক্তির অন্তত ৮ সপ্তাহ পর ছবিটি OTT-তে আসতে পারে। কিন্তু প্ল্যাটফর্মটি নাকি এই সময়সীমা শেষ হওয়ার আগেই চুক্তি পাকা করতে চাইছে। যদিও ছবির নির্মাতারা এই ১০০ কোটির অফার গ্রহণ করেছেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে এই খবর বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে।
এই বিষয়ে ছবির সহ-প্রযোজক রাগিণী সোন বলেন, "OTT নিয়ে দর্শকদের এখন মাথা ঘামানোর দরকার নেই। ছবিটি হলে খুব ভালো চলছে। আমরা চাই আরও বেশি মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখুন এবং নিজেদের মতামত জানান। 'হনুমান অংশ' ছবির ওপর হনুমানজির আশীর্বাদ রয়েছে। দর্শকরা ছবিটিকে ভালোবেসেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। সাধারণ মানুষই এই ছবির প্রচার করে একে সফল করেছেন।"
মাত্র ২ কোটি টাকা বাজেটের এই ছবিটি মুক্তির প্রথম দিনে মাত্র ১০ লক্ষ টাকা আয় করেছিল। প্রথম দুই সপ্তাহে ছবির মোট আয় ছিল ১.৪৮ কোটি টাকা, যা বাজেটের থেকেও কম। কিন্তু এরপরই মানুষের মুখে মুখে প্রচারের ফলে ছবিটি নিয়ে আগ্রহ বাড়ে। ১৬তম দিন থেকে ছবির আয় লাফিয়ে বাড়তে শুরু করে। চতুর্থ সপ্তাহে ছবিটি ৬১ কোটি টাকা এবং পঞ্চম সপ্তাহে ৯০ কোটি টাকার ব্যবসা করে। সব মিলিয়ে দেশে-বিদেশে মোট ২৩৬ কোটি টাকার ব্যবসা করে 'হনুমান অংশ' এক নতুন রেকর্ড তৈরি করেছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.