Dhurandhar 2: হাউসফুল হল, তবু শুরু হল না শো! ‘ধুরন্ধর ২’ প্রিভিউতেই বিপত্তি, 'টিকিট কেটেও দেখা গেল না সিনেমা, ক্ষুব্ধ দর্শকরা

Published : Mar 18, 2026, 05:39 PM IST

আজ, ১৮ মার্চ 'ধুরন্ধর ২'-এর পেইড প্রিভিউ শো নির্দিষ্ট সময়ে শুরু হয়নি। টিকিট কেটে এখনও দাঁড়িয়ে দর্শকরা…

PREV
16

আজই রিলিজ হওয়ার কথা ছিল ‘ধুরন্ধর ২’-এর প্রিভিউ শো, কিন্তু শুরুতেই গণ্ডগোল! নির্দিষ্ট সময় শুরুই হল না শো!

26

আজ, ১৮ মার্চ সন্ধ্যা ৫টা নাগাদ থেকেই কলকাতার একাধিক প্রেক্ষাগৃহ—যেমন বসুস্রী, নবীনা সহ আরও বেশ কিছু হলে ছবিটির পেইড প্রিভিউ (Paid Preview) দেখানোর কথা ছিল।

36

অর্থাৎ রিলিজের আগেই টিকিট কেটে সিনেমা হলে দেখানো হত ছবিটি। অফিশিয়ালি ছবি মুক্তির তারিখ ১৯ মার্চ। কিন্তু ১৮ মার্চ হল পেইড প্রিভিউয়ের দিন। তাই অনেেকেই রিলিজের আগে ছবি দেখবেন বলে টিকিট কেটে ছিলেন আর তাতেই হল বিপত্তি!

46

সিনেমা শুরু হওয়ার কথা ছিল ৫ টায়।  সেই মতো বহু দর্শক আগেই সিনেমা হলে পৌঁছে যান উত্তেজনা নিয়ে। কিন্তু অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় পর্যন্ত ছবিটি নাকি সংশ্লিষ্ট সিস্টেমে আপলোডই হয়নি! ফলে ৫টার শো শুরু করা সম্ভব হয়নি।

56

পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ শো-এর সময় পিছিয়ে সন্ধ্যা ৬টা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাতেও দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে, কারণ আগে থেকে টিকিট কেটে অপেক্ষা করেও নির্ধারিত সময়ে সিনেমা দেখতে পারেননি অনেকেই।

66

উল্লেখযোগ্যভাবে, Paid Preview-র দিনেও বেশিরভাগ সিনেমা হল ছিল হাউসফুল। বছরের প্রথম বড় ছবিগুলির মধ্যে অন্যতম হওয়ায় অর্ধেকের বেশি দর্শকের ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রায় আধ ঘণ্টা পরেও শুরু হয়নি সিনেমা। ঠিক কখন স্ক্রিনে দেখা যাবে এই ছবি তার অপেক্ষায় টিকিট হাতে কলকাতার একাধিক সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন সিনেপ্রেমিরা।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories