
টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে ছিলেন ভক্তরা। অবশেষে স্বস্তির খবর জানালেন তাঁর স্বামী শোয়াইব ইব্রাহিম। জানানো হয়েছে, দীপিকার সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় দীপিকাকে।
চিকিৎসকদের পরামর্শে তাঁর একটি ছোট সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর শোয়েব সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে জানান, “সার্জারি ভালোভাবে হয়েছে। এখন সে স্থিতিশীল আছে। শুধু সামান্য ব্যথা রয়েছে, তবে চিন্তার কিছু নেই।” দীপিকার অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতে দেখা যায় তাঁদের। শোয়েব জানান, সবার ভালোবাসা ও দোয়ার জন্যই অপারেশন সফল হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন বিশ্রামে থাকবেন দীপিকা এবং সম্পূর্ণ সুস্থ হয়ে তবেই কাজে ফিরবেন। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন শোয়েব। এখন সকলেই অপেক্ষায়, কবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও পর্দায় ফিরবেন অভিনেত্রী।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.