Zareen Khan: শেষ পর্যন্ত হেরে গেলেন জ়রীন খান! যার জন্য কাজ ছেড়ে ছিলেন তিনি আর নেই

Published : Apr 08, 2026, 03:30 PM IST
zareen khan mother parveen khan passed away

সংক্ষিপ্ত

কয়েক মাস আগে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় জ়রীন লিখেছিলেন। কাজও ছেড়ে ছিলেন এই কারণে..

বলিউড অভিনেত্রী জ়রীন খান-এর জীবনে নেমে এল গভীর শোক। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই শেষে ৮ এপ্রিল সকালে প্রয়াত হলেন তাঁর মা পরভীন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, সকাল ১০টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নিজের মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন জ়রীন নিজেই। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তিনি শোকস্তব্ধ।

গত বছরই জ়রীন জানিয়েছিলেন, মায়ের অসুস্থতার কারণে তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন। তিনি বারবারই বলেছেন, তাঁর মা-ই তাঁর জীবনের সবচেয়ে বড় ভরসা। অসুস্থতার সময় মায়ের পাশে থাকতে একাধিক কাজ থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি।

কয়েক মাস আগে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় জ়রীন লিখেছিলেন, “আমি মায়ের উপর প্রত্যেক মুহূর্তে নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারি না। আমার মা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই প্রার্থনা করুন।” কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই থামল।

জ়রীনের জীবনের লড়াইয়ের গল্পও কম কঠিন নয়। বহু বছর আগে তাঁর বাবা হঠাৎই পরিবার ছেড়ে চলে যান। সেই সময় বাড়িতে ছিলেন শুধু মা, বোন এবং তিনি। খুব অল্প বয়সেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয় তাঁকে।

অভিনেত্রী হওয়ার আগে জীবনের শুরুটা সহজ ছিল না—কল সেন্টারে কাজ করে সংসার চালাতে হয়েছে তাঁকে। মা ও বোনকে একটি স্থিতিশীল জীবন দিতে চেয়েই তিনি অভিনয় জগতে পা রাখেন। পরে সলমন খান-এর সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ করে নজর কেড়েছিলেন।

মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন জ়রীন খান। তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তিকেই হারালেন তিনি—এমনটাই বলছেন তাঁর ঘনিষ্ঠ মহল।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

জারিন খানের পরিবারে নেমে এল শোকের ছায়া, মুম্বইয়ে প্রয়াত হলেন অভিনেত্রীর মা
Sneha Reddy: অল্লু অর্জুনের স্ত্রী ছাড়াও কী পরিচয় স্নেহার? জানুন তাঁর কোটি টাকার সম্পত্তি ও অজানা গল্প