গ্রামের প্রতি নানা পাটেকরের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো পুণের কাছে খড়কওয়াসলা এবং ডোঞ্জে এলাকায় তাঁর ফার্মহাউস। রিপোর্ট অনুযায়ী, এটি একটি বিশাল কৃষিজমি।
এই ফার্মহাউসে প্রায় সাতটি ঘর, একটি বড় হলঘর, কাঠের আসবাবপত্র এবং টেরাকোটার মেঝে রয়েছে। বলিউডের বিলাসবহুল স্টাইলের বদলে, বাড়িটির ডিজাইনে মাটির টান এবং গাছপালার আধিক্য দেখা যায়।
নানা নিজেও এখানে চুটিয়ে চাষবাস করতেন। ধান, গম, ছোলা এবং ডালের মতো ফসল ফলাতেন তিনি। পুরনো বেশ কিছু রিপোর্টে জানা যায়, এই খামারে গরু, ছাগল এবং মুরগিও পালন করা হতো। নানার কাছে এই ফার্মহাউসটি শুধু ছুটির দিন কাটানোর জায়গা ছিল না, বরং একজন কৃষক হিসেবে তাঁর পরিচয়ের সঙ্গে এটি গভীরভাবে যুক্ত ছিল।
স্থানীয়রা এই জায়গাটিকে 'নানাচি ওয়াড়ি' (Nanachi Wadi) বলে ডাকেন। এখানে পাথরের তৈরি বাড়ি, কৃষিজমি, ফল ও ফুলের গাছ, একটি বড় কুয়ো এবং পশুদের থাকার জায়গাও রয়েছে।