Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’ সফল শেষে কি অভিনয়ে পা? কী জানালেন জলপাইগুড়ির তনুশ্রী?

Published : Nov 24, 2026, 12:59 PM IST
Tanushree roy das

সংক্ষিপ্ত

বিগ বস বাংলার ঘরে নিজের সাহসী স্বভাবের জন্য জনপ্রিয় হয়ে উঠেছেন জলপাইগুড়ির শাড়ি বিক্রেতা তনুশ্রী। রিয়েলিটি শো-এর পর অভিনয়ে পা রাখা নিয়ে সম্প্রতি তিনি নিজের মতামত জানিয়েছেন।

‘বিগ বস বাংলা’-র সুবাদে খবরের শীর্ষে জলপাইগুড়ির তনুশ্রী। অনলাইনের সাধারণ শাড়ি বিক্রেতা থেকে তিনি বর্তমানে দেশ-বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে রিয়েলিটি শো-র দৌলতে তিনি সর্বত্র পরিচিত মুখ। বিগ বসের ঘরে তার গলার আওয়াজকে ভয় পান সকলে। অন্যান দেখলেই তিনি প্রতিবাদ করেন। সব সময় সত্যের হয়ে লড়াই করেন। তেমনই যে কোনও টাক্সে নিজের ১০০ শতাংশ দিয়ে থাকেন তনুশ্রী। আর এই সাহসী মানসিতার ও স্বভাবের জোরেই তিনি সকলের নজর কেড়েছেন। সে কারণে বিগ বসের ঘরে সেলেবদের ভিড়ে নিজের পরিচয় গড়ে তুলতে সফল হয়েছেন জলপাইগুড়ির তনুশ্রী।

এখন প্রশ্ন হল, রিয়ালিটি শো-র এহেন যশ-খ্যাতিকে কাজে লাগিয়ে কি ভবিষ্যতে কি বিনোদন জগতে পা দিতে চান জলপাইগুড়ির তনুশ্রী? বিগ বসের একটি পর্বে, তনুশ্রীকে বলতে শোনা গিয়েছিল, বিগ বস থেকে বেরিয়ে আমরাও ফেমাস। সেই প্রেক্ষিতে তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সাধারণ জীবযাপন থেকে একেবারে আলোকবৃত্তে নিজেকে দেখতে কেমন লাগবে? বিগ বস বাংলা’ সফল শেষে কি অভিনয়ে পা রাখবেন? উত্তরে তনুশ্রী বলেন, অভিনয়ের প্রস্তাব পেলে হয়তো করব না। প্রথমে এই কথা বলেই নিজের মত বদল করেন। তিনি বলেন, সাধা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। অভিনয়ের প্রস্তাব ভেবে দেখতি পারি। এরপরই সৌরভ দাস, নিরঞ্জন মণ্ডলরা তনুশ্রীকে কোনও এক দজ্জাল চরিত্রে দেখার ইচ্ছা জানান।

প্রসঙ্গত, জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় শাড়ি, ব্লাউজ, কুর্তা ও অন্যান্য পোশাক বিক্রির মাধ্যমে তাঁর ব্যবসা শুরু। নিউ জলপাইগুড়ির কাছে তার স্টোর আছে। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে করেন তনুশ্রী। তাঁর ১৫ বছরের একটি মেয়ে আছে। স্টার জলসা ও জিও হটস্টারে সম্প্রচারিত বিগ বস বাংলা সিজন ৩-র ঘরে পা রাখার পর থেকেই লাইম লাইটে আছেন জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী। প্রথমে ভরত কলের সঙ্গে তনুশ্রীর বিবাদ নিয়ে বিস্তর বিতর্ক হয়। পরে যদিও তাদের সম্পর্কে বদল আসে। নানান ক্ষেত্রে বিগ বসের ঘরে নিজেরে প্রমাণ করেছেন জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী। বর্তমানে অভিনয় জগতে তাঁর পা রাখা নিয়ে উঠেছে প্রশ্ন।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Shah Rukh Khan: সদগুরুর সামনে মঞ্চে অনন্ত আম্বানি 'কিং খান'-কে চুপ করার ইশারা! রেগে আগুন নেট দুনিয়া
GTA 6 Update: জিটিএ ৬ গেমের দুনিয়ায় বাজছে আটের দশকের বাংলা ডিস্কো গান 'আজ শনিবার'