
২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইনফোসিসের সিইও হিসেবে দায়িত্ব পালন কবাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে বড়পর্দায় তাঁর নতুন ছবি আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন। এরই মধ্যে অনুরাগীদের জন্য এসেছে আরও একটি সুখবর। এবার তাঁকে দেখা যাবে ছোটপর্দার একটি জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিশেষ পর্বে।
জানা গেছে, সান বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন জয়া আহসান। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের এই বিশেষ পর্বটি আগামী ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় সম্প্রচারিত হবে। সংশ্লিষ্ট সূত্রের খবর, পর্বটির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শোয়ের প্রতিযোগীদের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা এবং নানা মুহূর্তে অংশ নিতে দেখা যাবে অভিনেত্রীকে।
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ মূলত নারীকেন্দ্রিক একটি রিয়ালিটি শো, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা নিজেদের সংগ্রাম, সাফল্য ও জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। পাশাপাশি বিভিন্ন পর্বে থাকে আকর্ষণীয় খেলা ও প্রতিযোগিতা।
বিশেষ এই পর্বে অংশ নিয়ে প্রতিযোগীদের জীবনসংগ্রামের গল্প শুনে তাঁদের প্রতি সম্মান জানান জয়া আহসান। পাশাপাশি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণাও দেন তিনি। দর্শকদের কাছে অভিনেত্রীর এই ভিন্ন উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।রেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.