শোকের বাড়ি থেকে বেরিয়ে বিস্ফোরক জয়া, সাংবাদিকদের দিলেন কড়া বার্তা

Published : Nov 20, 2019, 07:07 PM IST
শোকের বাড়ি থেকে বেরিয়ে বিস্ফোরক জয়া, সাংবাদিকদের দিলেন কড়া বার্তা

সংক্ষিপ্ত

মণীশ মালহোত্রার বাবার মৃত্যুতে শোকের ছায়া দিনভোর সেলিব্রিটিদের আনাগোনা  শোকের বাড়িতে বিস্ফোরক জয়া উপস্থিত মিডিয়াকে দিলেন কড়া বার্তা

সোমবারই প্রয়াত হয়েছেন বলিউজ ডিজাইনার মণীশ মালহোত্রার বাবা। খবর পাওয়া মাত্রই  বি-টাউনে পড়ে শোকের ছায়া। তড়িঘড়ি মণীশের মুম্বইয়ের বাড়িতে হাজির হন করণ জোহার, শাবানা আজমি। এদিন বেলাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। বিকেল থেকেই মণীশের বাড়িতে একের পর এক তারকাদের ভিড় জমতে থাকে।

মণীশ মালহোত্রা একের পর এক বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রীদের পোশাক ডিজাইন করে থাকেন। ফলে তাঁর বাড়িতে শোকের ছায়া পড়া মাত্রই সমবেদনা জানাতে হাজির হন সকলেই। খবর পাওয়া মাত্রই সেখানে হাজির হন পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা। 

 

 

এদিন সন্ধ্যায় এখানে হাজির হতে দেখা যায় বচ্চন পরিবার থেকে শুরু করে খান, এমন কী আলিয়াকেও দেখা যায় নীতু সিংএর সঙ্গে মণীশের বাড়িতে প্রবেশ করতে। 
সেলিব্রিটিদের উপস্থিতি ফ্রেমবন্দী করতে এদিন সাংবাদিকরাও হাজির হন মণীশ মালহোত্রার বাড়ির সামনে। এখানেই ঘটে বিপত্তি। মণীশের বাড়ি থেকে বেরনোর সময় জয়া বচ্চনের ছবি তুললে গেলে তিনি রীতিমত বিরক্তি প্রকাশ করেন এবং জানান, আপনাদের কোনও সহবৎ নেই! এই পরিস্থিতি যখন আপনাদের পরিবারে ঘটে তখন আমি দেখতে চাই আপনাদের প্রতিক্রিয়া কী থাকে! এরপরই তিনি গাড়িতে উঠে বেরিয়ে যান। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়