Kailash Kher: বরফঢাকা কেদারনাথে পুজো দিলেন কৈলাস খের, চাইলেন শান্তি ও সমৃদ্ধি

Published : Apr 30, 2026, 12:49 PM IST
kailash kher stops gwalior concert after uncontrol crowd

সংক্ষিপ্ত

প্রখ্যাত গায়ক কৈলাস খের বৃহস্পতিবার বরফঢাকা কেদারনাথ মন্দিরে পুজো দেন এবং দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এই সফরে তিনি তীর্থযাত্রীদের জন্য করা সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

বৃহস্পতিবার সকালে পবিত্র কেদারনাথ মন্দিরে পৌঁছন গায়ক কৈলাস খের। ঈশ্বরের আশীর্বাদ নিতেই তাঁর এই আধ্যাত্মিক সফর। সেখানে তিনি পুজো দেন এবং বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। সরকারি বিবৃতি অনুযায়ী, বরফে ঢাকা শান্ত হিমালয়ের কোলে কৈলাস খের বিশেষ পুজো করেন এবং দেশ ও দশের শান্তি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এই সিজনে কেদারনাথে এর আগেও অনেক হাই-প্রোফাইল ব্যক্তিরা এসেছিলেন, সেই তালিকায় যোগ হল কৈলাসের নাম।

তীর্থযাত্রীদের সুবিধা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন খের

কেদারনাথ ধামে থাকাকালীন, খের মন্দিরে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষী এবং তীর্থ পুরোহিতদের সঙ্গে কথা বলেন। এছাড়াও, তিনি তীর্থযাত্রীদের জন্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেখানকার ব্যবস্থাপনার প্রশংসা করে খের বলেন, এত কঠিন ভৌগোলিক পরিস্থিতি সত্ত্বেও তীর্থযাত্রীদের জন্য করা ব্যবস্থা 'অত্যন্ত সন্তোষজনক'। তীর্থযাত্রা যাতে মসৃণভাবে চলে, তা নিশ্চিত করতে প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের মিলিত প্রচেষ্টারও তিনি প্রশংসা করেন।

মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব তুলে ধরলেন

গায়ক কেদারনাথ ধামের পরিবেশ এবং আধ্যাত্মিক গুরুত্বের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। এই সফরের বেশ কিছু ছবিতে খেরকে ঐতিহ্যবাহী শীতের পোশাকে দেখা গিয়েছে। তাঁর পিছনে ছিল প্রাচীন পাথরের মন্দির এবং পাশে ছিলেন মন্দিরের কর্মী ও নিরাপত্তারক্ষীরা। 

সব মিলিয়ে খবরে কৈলাশ খের। প্রখ্যাত গায়ক কৈলাস খের বৃহস্পতিবার বরফঢাকা কেদারনাথ মন্দিরে পুজো দেন। দেশবাসীর জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এই সফরে তিনি তীর্থযাত্রীদের জন্য করা সুযোগ-সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। প্রখ্যাত গায়কের এই তীর্থভ্রমণ নজর কেড়েছে সকলের।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Don 3 Controversy: রণবীরের এই শর্তগুলোই কি ‘ডন ৩’ বন্ধ হওয়ার আসল কারণ? আসল ঘটনা জানলে চমকে যাবেন
Archana Gautam: রাঘব চাড্ডার জন্য মন ভেঙেছিল এই কংগ্রেস নেত্রীর? নিজেই জানালেন সেই কাহিনি!