গর্ভবতী অবস্থায় একের পর এক হট ছবি পোস্ট, কল্কির ছবিতে তোলপাড় নেটপাড়া

Published : Jan 13, 2020, 09:04 PM IST
গর্ভবতী অবস্থায় একের পর এক হট ছবি পোস্ট, কল্কির ছবিতে তোলপাড় নেটপাড়া

সংক্ষিপ্ত

কল্কির ছবিতে তোলপাড় নেট পাড়া মুহূর্তে ছড়িয়ে পড়ল হট লুকের পোজ বেবিবাম্প নিয়ে একাধিক পোজ দেখুন ভাইরাল ছবি

বেবিবাম্পের ছবি পোস্ট করা এখন নেট দুনিয়ার ট্রেন্ড। সেই তালিকাতে নাম লিখিয়েছেন একের পর এক সেলিব্রিটি। তবে সকলের পোজই যেন ছাপিয়ে গেলেন কল্কি কোয়েচলিন। তাঁর নিত্যনতুন ছবি দেখে নেট দুনিয়ায় ঝড় উঠছে অহরহ। কখনও হট লুকে, কখনও আবার যোগা পোজ-এ। নিজেকে তুলে ধরে সকলের কাছে নজির গড়ছেন কল্কি।

আরও পড়ুনঃ শুধু সুন্দরই নন, তিনি কত বড় মনের মানুষ তা বুঝিয়ে দিলেন সারা

 

 

এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে দ্বিতীয়বার বসেননি কল্কি। অনুরাগের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নিজের কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়েছিলেন কল্কি কোয়েচলিন। তারই মাঝে ছিল সম্পর্কের হাতছানিও। সেই ডাকে সারা দিয়েই গর্ভবতী হন কল্কি। প্রকাশ্যেই জানান, যে তিনি বুঝতেই পারেননি যে তিনি মা হতে চলেছেন। এমন মন্তব্যের পর রীতিমত সমালোচনার মুখে পড়তে হয়েছিল কল্কিকে। 

 

 

যদিও সে সবই এখন অতীত। বিয়ের আগেই নিজের সন্তানের মা হতে চলেছেন কল্কি। কাজ থেকে খানিকটা ছুটি নিয়ে এখ বাড়িতেই সময় কাটছে তাঁর। অবসরে তুলে নেওয়া দু-একটা ছবি, কিংবা ফোটোশ্যুটের হট লুক, নিজেই ধরা দিলেন তিনি নয়া লুকে। নেট দুনিয়ায় প্রশংসিতও হয়েছেন বহুবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন কল্কি একটা ছবি। যেখানে দেখা গেল বেবিবাম্প নিয়ে শুয়ে পা ওপরে তুলে পোজ দিয়েছেন অভিনেত্রী। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা