Kanchan Mullick: টলি পাড়ায় খুশির খবর! ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ীর কোল জুড়ে ছেলে হল না ফের মেয়ে?

Published : Jul 25, 2026, 07:25 PM IST
kanchan

সংক্ষিপ্ত

সন্তান আগমনের খবরে উচ্ছ্বসিত কাঞ্চনও। তিনি জানান, প্রচুর ফোন ও শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তাঁরা। নতুন সদস্যের আগমনে গোটা পরিবার আনন্দিত। সমাজমাধ্যমে একটি পারিবারিক ছবি পোস্ট করে কাঞ্চন ও শ্রীময়ী।

টলিপাড়ায় এল সুখবর। ফের বাবা হলেন অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সমাজমাধ্যমে পারিবারিক ছবি ভাগ করে এই সুখবর জানিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী।

জানা গিয়েছে, মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন। শ্রীময়ী নিজেই জানিয়েছেন, “আমি এবং ছেলে দু’জনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।”

সন্তান আগমনের খবরে উচ্ছ্বসিত কাঞ্চনও। তিনি জানান, প্রচুর ফোন ও শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তাঁরা। নতুন সদস্যের আগমনে গোটা পরিবার আনন্দিত। সমাজমাধ্যমে একটি পারিবারিক ছবি পোস্ট করে কাঞ্চন ও শ্রীময়ী লেখেন, “আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। তিন থেকে চার হলাম আমরা। জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি আমরা। খুবই উত্তেজিত। কৃষিভকে পরিবারে স্বাগত।”

প্রসঙ্গত, নিজেদের ব্যক্তিগত জীবনের এই সুখবর খুব বেশি প্রকাশ্যে আনেননি কাঞ্চন ও শ্রীময়ী। এর আগেও তাঁদের প্রথম সন্তান কৃষভির জন্মের খবর অনেকটাই ব্যক্তিগত রেখেছিলেন তাঁরা। পরে কালীপুজোর পর মেয়ের আগমনের সুখবর জানিয়েছিলেন। এবার মেয়ের জন্মের প্রায় দেড় বছরের মাথায় ফের বাবা-মা হলেন এই তারকা দম্পতি। যদিও এর আগে থেকেই শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়েছিল। বিধানসভা নির্বাচনের সময় অভিনেত্রীর একটি ছবি ঘিরে নানা আলোচনা তৈরি হয়। ছবিতে তাঁর স্ফীত উদর দেখা যাওয়ায় নতুন অতিথি আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেননি শ্রীময়ী।

অবশেষে পুত্রসন্তানের আগমনের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। নতুন সদস্যকে নিয়ে এখন আনন্দে মেতে উঠেছে কাঞ্চন-শ্রীময়ীর পরিবার।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ayesha Khan: কেরিয়ার শেষ করার হুমকি, NEET বিক্ষোভে আটক হওয়ার পর সোজা জবাব অভিনেত্রীর
Sai Pallavi: সাই পল্লবীকে নিয়ে একের পর এখ মন্তব্য দীপিকার! অভিনেত্রীর চুল নিয়ে যা বললেন....