KBC 2026: ১৮ লাখের চাকরি ছেড়ে কেবিসি-তে, ১ কোটির প্রশ্নে সামান্য ভুলে ৫০ লাখে থামলেন আইআইটি-র যোগেশ

Published : Aug 23, 2026, 02:13 PM IST
IIT Bombay Topper Yogesh Sahu Gets Stuck On Rs 1 Crore KBC Question

সংক্ষিপ্ত

KBC 2026: আইআইটি বম্বের মেধাবী ছাত্র, চোখধাঁধানো ১৮ লক্ষ টাকার ক্যাম্পাস প্লেসমেন্টের অফার পায়ে ঠেলে যাঁর লক্ষ্য এখন শুধুই ইউপিএসসি। কেবিসি-র ১৮ নম্বর সিজনে নিজের অসাধারণ মেধার স্বাক্ষর রাখলেন ছত্তীসগঢ়ের ২৩ বছর বয়সি তরুণ যোগেশ সাহু।

KBC 2026: আইআইটি বম্বের মেধাবী ছাত্র, চোখধাঁধানো ১৮ লক্ষ টাকার ক্যাম্পাস প্লেসমেন্টের অফার পায়ে ঠেলে যাঁর লক্ষ্য এখন শুধুই ইউপিএসসি। ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো 'Kaun Banega Crorepati' (কেবিসি)-র ১৮ নম্বর সিজনে নিজের অসাধারণ মেধার স্বাক্ষর রাখলেন ছত্তীসগঢ়ের ২৩ বছর বয়সি তরুণ যোগেশ সাহু। কিন্তু ১ কোটি টাকার চূড়ান্ত প্রশ্নে সামান্য একটি শব্দের ব্যাখ্যার ভুলে আটকে গেল তাঁর যাত্রাপথ। শেষ পর্যন্ত কোনো ঝুঁকি না নিয়ে ৫০ লক্ষ টাকা জিতেই কেবিসির মঞ্চ ছাড়লেন এই প্রতিযোগী।

শোয়ে মুগ্ধ করেন যোগেশ

শুরু থেকেই সঞ্চালক অমিতাভ বচ্চনকে নিজের পারফরম্যান্সে মুগ্ধ করেছিলেন যোগেশ। একটার পর একটা কঠিন প্রশ্নের নির্ভুল উত্তর দিয়ে সহজেই পৌঁছে যান ১ কোটি টাকার চূড়ান্ত ধাপে। তবে ততক্ষণে তাঁর ঝুলিতে থাকা সবক'টি 'লাইফলাইন' শেষ হয়ে গিয়েছিল। ফলে সম্পূর্ণ নিজের সাধারণ জ্ঞানের ওপর ভর করেই ১ কোটির প্রশ্নের মোকাবিলা করতে হতো যোগেশকে।

প্রশ্নটা কী ছিল

১ কোটি টাকার প্রশ্নটি ছিল: ১৯৪৩ সালে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আয়োজিত প্রথম 'ইন্ডিয়ান ডার্বি'-তে বরোদার মহারাজার মালিকানাধীন কোন ঘোড়াটি জয়ী হয়েছিল?

চারটে অপশন ছিল: প্রিন্সেস বিউটিফুল, রিগ্যাল ডোমেন, স্টার অব গোয়ালিয়র এবং প্রিন্স প্রদীপ।

যোগেশ 'এলিমিনেশন' পদ্ধতি ব্যবহার করতে গিয়ে শুরুতেই 'প্রিন্সেস বিউটিফুল' বিকল্পটি বাতিল করে দেন। তাঁর যুক্তি ছিল, প্রশ্নে 'Horse' (ঘোড়া) বলা হয়েছে, কিন্তু 'Princess' নাম শুনে মনে হচ্ছে এটি একটি 'Mare' (মাদী ঘোড়া)। তাই এটি উত্তর হতে পারে না। ৫০ লক্ষ টাকা হারানোর ঝুঁকি না নিয়ে বুদ্ধিমানের মতো খেলা ছেড়ে দেওয়ার (Quit) সিদ্ধান্ত নেন তিনি।

সঠিক উত্তরটা কী হবে

বিদ্রূপের বিষয় হলো, যোগেশ যে অপশনটি শুরুতেই বাতিল করেছিলেন, সেই 'প্রিন্সেস বিউটিফুল'-ই ছিল সঠিক উত্তর। পর্বটি সম্প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় কেবিসি-র প্রশ্নের শব্দচয়ন ও যোগেশের যুক্তি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ১ কোটি না জিতলেও যোগেশের এই লড়াই এবং আইআইটি বম্বের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়া শেষ করে ১৮ লাখের করপোরেট চাকরি ছেড়ে ইউপিএসসি-র প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ৫০ লক্ষ টাকার সম্মানজনক পুরস্কার ঝুলিতে পুরেই কেবিসি-র মঞ্চকে বিদায় জানালেন ছত্তীসগঢ়ের এই কৃতী তরুণ।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ambuja Neotia Exhibition: অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে শুরু হল তৃতীয় বি. ভি. দোশি স্মারক প্রদর্শনী, অপরুপ শিল্পের ছোঁয়া
হাসপাতালের বিছানায় ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সফল অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?