লাইম লাইটে কর্তব্য সিনেমার ১৪ বছরের নাবালক, তাঁর আসল পরিচয় শুনলে চমকে যাবেন

Published : Jun 02, 2026, 03:36 PM IST
All Kartavya movies list

সংক্ষিপ্ত

সইফ আলি খান অভিনীত 'কর্তব্য' ছবিতে ১৪ বছরের কিশোর হরপালের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন যুধবীর অহলওয়াত। হরিয়ানার এই যুবকের আসল বয়স ৩৩ বছর হলেও, চেহারার কারণে তাঁকে বয়সের তুলনায় অনেক ছোট দেখায়।

১৫ মে ওটিটি-তে মুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত কর্তব্য। আর তারপর থেকেই খবরে হরিয়ানার এই যুবক। পর্দায় বছর ১৪-র কিশোর হরপাল যেন সকলের নজর কেড়েছেন। মাঝারি উচ্চতা, ফর্সা, ছোট করে কাটা চুল, সামনের দাঁত উঁচু। এই কিশোর চরিত্রে সকলের নজর কেড়েছেন হরপাল। পর্দায় একজনের নির্দেশে সে এক সাংবাদিককে খুন করতে বাধ্য হয়। গোটা সিনেমার একটা বড় অংশ জুড়ে আছে এই কিশোর। কিন্তু জানেন কি পর্দায় তাঁর বয়স ১৪ হলেও বাস্তবে বয়স ৩৩। তাঁর আসল নাম যুধবীর অহলওয়াত।

যুধবীর অহলওয়াত হরিয়ানার ছেলে। হিন্দি ছবিতে পা রাখা সান্ড কি আঁখ দিয়ে। তারপর লভ হস্টেল, কো এড সিরিজে কাজ করেছেন। দেনযুধবীর অহলওয়াত হরিয়ানার ঝাঁঝর জেলার ছেলে। বাবা বিএসএফ জওয়ান। যুধবীর অহলওয়াতের এক ভাই আছে। তাঁর উচ্চতা ও চেহারায় স্বাভাবিক হলেও যুধবীর অহলওয়াত তার উল্টো। বয়সের তুলনায় অনেক ছোট দেখতে লাগে তাঁকে।

প্রসঙ্গত, সইফ আলি খানের নেটফ্লিক্স ক্রাইম থ্রিলার ছবি কর্তব্য। এতে তিনি পবন নামে একজন সৎ ও কর্তব্যপরায়ণ পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। গৌরী খানের প্রযোজনায় ছবটি মুক্তি পেয়েছে ১৫ মে। যা মুক্তি পেতেই ভাইরাল হয়েছে। সইফ তো বটেই সঙ্গে ভাইরাল হয়েছে এই ১৪ বছরের কিশোর। পর্দায় দেখা যাবে, এক সাংবাদিককে খুন করতে বাধ্য হয়। তারপর গল্পে আসবে নতুন মোড়। খুনের রহস্য কিনারা করতে  গিয়ে সামনে আসবে চমকপ্রদ তথ্য। এই নিয়ে আবর্তিত হবে গল্প। তবে, পর্দায় এই ১৪ বছরের কিশোরের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তবে, অভিনয় তো বটেই সঙ্গে তাঁর বাস্তব বয়স তাক লাগিয়ে দিয়েছে সকলকে।  খে তাঁকে ১৪ বছর বয়সী লাগলেও বাস্তবে তাঁর বয়স ৩৩। যা ভাইরাল হতে চমক পেয়েচছে

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Cocktail 2: ট্রেলার আসার আগেই ফাঁস তারকাদের পারিশ্রমিক, কার পকেটে কত কোটি?
Bollywood Movies: জুন ২০২৬-এ বক্স অফিসে ঝড় তুলতে আসছে ৭টি বড় ছবি, দেখে নিন তালিকা