Koyel Mallick: দশ বছর পর ফিরছে কোয়েল-পরমব্রত জুটি! কার প্রযোজনায় ফের দেখা যাবে কোয়েলকে?

Published : Aug 17, 2026, 02:23 PM IST
Koyel Mallick

সংক্ষিপ্ত

প্রায় দশ বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু অভিনয় নয়, এই ছবির পরিচালনার দায়িত্বেও রয়েছেন পরমব্রত। 'বীর পুরুষ' নামের এই ছবিটি ঘিরে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

বছর দশেক পরে ফের জুটি বাঁধতে চলেছেন কোয়েল-পরমব্রত। দর্শকদের অত্যন্ত পছন্দের জুটিকে ফের দেখা যেতে চলেছে একসঙ্গে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় দশ বছর পরে আবার চেনা হাউজে পা রাখতে চলেছেন কোয়েল। এমনিতেই দুজনকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে সমাজ মাধ্যমে। রাজনৈতিক কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দুজনের জীবনেই। ট্রোলিংয়ের শিকারও হতে হয়েছে।

তবে রাজনীতি নয়, সিনেমাই তাদের আসল কাজের ক্ষেত্র বলে স্পষ্ট করেছেন দুই অভিনেতাই। এবার শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। পরমব্রতর নির্দেশনাতেই কাজ করতে চলেছেন কোয়েল। হইচই স্টুডিওয়েজই কাজ করতে চলেছেন কোয়েল। এক সময় SVF-এর ব্যানারে বহু ছবিতেই কাজ করেছেন কোয়েল। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিংও। টলিউডে ফের একসঙ্গে দেখা যেতে চলেছে জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। নতুন ছবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। শুধু অভিনয় নয়, এই ছবিতে পরিচালকের দায়িত্বও সামলাবেন পরমব্রত। অর্থাৎ একইসঙ্গে পরিচালক ও অভিনেতা—দুই ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। কোয়েল-পরমব্রত জুটির পর্দার রসায়ন বাংলা ছবির দর্শকের কাছে নতুন নয়। এর আগে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ‘সাগরদ্বীপের যকের ধন’, ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’ এবং ‘বনি’র মতো ছবিতে তাঁদের জুটিকে পছন্দ করেছেন দর্শকরা।

পরমব্রতর পরিচালনাতেও কোয়েলকে এর আগে দেখা গিয়েছে। ফলে নতুন ছবিতে ফের এই জুটির প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। এবারও তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করবে বলেই আশা করা হচ্ছে।

জানা যাচ্ছে, ছবিটির সম্ভাব্য নাম ‘বীর পুরুষ’। ছবির গল্প ও চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে দেখা যেতে পারে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্তের মতো অভিনেতাদের। এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে পরমব্রতর দ্বৈত দায়িত্ব। একদিকে ক্যামেরার সামনে অভিনয় করবেন তিনি, অন্যদিকে পিছনে থেকে ছবির পরিচালনার দায়িত্বও সামলাবেন। ফলে ছবিটি নিয়ে টলিউডে কৌতূহল আরও বেড়েছে।

তবে ‘বীর পুরুষ’ নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি পরমব্রত বা কোয়েল। ছবির কাস্ট, গল্প, শুটিংয়ের সময়সূচি কিংবা মুক্তির তারিখ—কোনও বিষয়েই তাঁদের তরফে নিশ্চিত তথ্য সামনে আসেনি।

সবকিছু ঠিকঠাক থাকলে আরও একবার বড় পর্দায় কোয়েল-পরমব্রতর জনপ্রিয় জুটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। তার উপর পরিচালকের আসনেও থাকছেন পরমব্রত। ফলে ‘বীর পুরুষ’ নিয়ে টলিউডপ্রেমীদের আগ্রহ যে ইতিমধ্যেই তৈরি হয়েছে, তা বলাই যায়।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Batwara 1947 Collection: স্বাধীনতা দিবসে দ্বিগুণ ব্যবসা! সানির ‘বাটোয়ারা ১৯৪৭’ দ্বিতীয় দিনে কত আয় করল?
Rubina Dilaik: প্লাস্টিক সার্জারি করেছেন রুবিনা! পুরো মুখটাই বদলে ফেলেছেন? কী বললেন নায়িকা?