দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?

Published : Feb 28, 2026, 08:07 AM ISTUpdated : Feb 28, 2026, 08:26 AM IST
koel

সংক্ষিপ্ত

তৃণমূল কংগ্রেস আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে, যা রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে। এই তালিকায় বিনোদন জগত থেকে অভিনেত্রী কোয়েল মল্লিক এবং গায়ক বাবুল সুপ্রিয়র নাম রয়েছে। 

আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন। দেশের মোট ১০টি রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে হবে ভোট। যার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন। বৃহস্পতিবার রাজ্যসভার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়। তারপর থেকেই সকলের মনে প্রশ্ন ছিল যে প্রার্থী হচ্ছেন কারা?

শুক্রবার মিলেছে সেই চমক। আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর সেখানেই বড় চমক। দলের তরফে প্রকাশিত তালিকায় ছিল চারটি আলাদা আলাদা ক্ষেত্রে থেকে চারজন জায়গা করে নিয়েছে। তালিকায় আছে আইন ও বিনোদন জগতের সদস্যরা। সকলকে চমক দিয়ে তালিকায় জায়গা পেলেন কোয়েল মল্লিক।

দীর্ঘ জল্পনার পর রাজনৈতিক ময়দানে পা রাখলেন কোয়েল। অনেকের মতে, মল্লিক বাড়ির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সম্পর্ক। সেই দিক থেকেই হয়তো তৃণমূলের প্রতিনিধি হিসেবে কোয়েলকে বেছে নেওয়া হয়েছে। এর আগে ২০২১-র উপনির্বাচনের সময় প্রস্তাব গিয়েছিল কোয়েলের স্বামী নিসপাল সিং রানের কাছে। এবার একেবার জায়গা পেলেন কোয়েল। কোয়েল ছাড়াও প্রার্থী হচ্ছেন গায়ক বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজী কুমার, মেনকা গুরু স্বামী।

এই তালিকা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দেখা দিল হতাশা। কোয়েলের নাম দেখে দুঃখ প্রকাশ করলেন ভক্তরা। কেউ বললেন, ‘আপনিও পঁচা শামুকে পা নাই কাটকে পারতেন।’ আবার কেউ লেখেনন, ‘আপনাকে সবাই শ্রদ্ধা করত, সেই জায়গাটা এবার হারিয়ে যাবে।’ আবার একজন লেখেন, ‘শেষে তুমিও… আজ থেকে তোমার মুভি দেখব না’। আবার একজন লেখেন, ‘যাকে এত দিন ভালো চোখে দেখতাম আজ থেকে তাকে দেখতে পারে চটি চাটতে।’ 

এতদিন টলিউডে একের পর এক ভোলা ছবি উপহার দিয়েছেন কোয়েল মল্লিক। সঙ্গে সামলে চলেছেন সংসার। দুই সন্তান আর কাজ খুব ভালো করে ব্যালেন্স করছেন নায়িকা। এবার নিলের আরও এক বড় দায়িত্ব। তৃণমূলের প্রার্থী হলেন তিনি। এখন দেখার এই নতুন ক্ষেত্রে কতটা সফল হন নায়িকা। 

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Celebrity Wedding: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে বিজয়-রশ্মিকা! কেমন লাগছে নবদম্পতিকে?
Temple Jewellery: রশ্মিকা থেকে কীর্তি, দেখুন দক্ষিণী তারকাদের তাক লাগানো বিয়ের সাজ