উদয়পুরে চলছে গ্রান্ড ওয়েডিং সেলিব্রেশন, বিজয়-রশ্মিকার বিয়ের মেনুতে থাকছে কী কী?

Published : Feb 26, 2026, 08:50 AM IST

Wedding Of Rashmika Mandana and Vijay: অবশেষে সব জল্পনার অবসান। সাতপাকে বাধা পড়তে চলেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবকোন্ডা। কোথায় বসছে বিয়ের আসর? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
17
গাঁটছড়া বাঁধছেন বিজয় দেবকোন্ডা-রশ্মিকা মন্দানা

ঝাঁ চকচকে সেলিব্রেশন নয় বরং কিছুটা অন্তরালে থেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দক্ষিণী তারকা অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবকোন্ডা। বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুর থেকে আরও ৩০ কিলোমিটার দূরে এক প্রাসাদে বসতে চলেছে রশ্মি-বিজয়ের বিয়ের আসর। জনপ্রিয় এই তারকা জুটির বিয়ে নিয়ে মশগুল নেটপাড়া। 

27
কবে বিজয়-রশ্মিকার বিয়ে?

বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে বসছে বিয়ের আসর। তার আগেই বুধবার রাতে নব দম্পতিকে  শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। https://x.com/narendramodi/status/2026671604173078600?s=20

37
কী কী থাকছে বিয়ের মেনুতে?

বিজয়-রশ্মিকার গ্রান্ড ওয়েডিং মেনুতেও রয়েছে চমক। রশ্মিকা যেহেতু কর্ণাটকের মেয়ে সেহেতু মেনুতে থাকছে কর্ণাটকের ডিশও। একই সঙ্গে খাবারের তালিকায় থাকছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনার জনপ্রিয় নানারকম পদ। অতিথিদের জন্য ওয়েলকাম ড্রিংক্স হিসেবে নারকেলের জল। 

47
মেনুতে রয়েছে নানারকম বাহারি পদ

থাকছে হায়দরাবাদি দম বিরিয়ানি, মুরগির মাংসের বিশেষ পদ নাটু কোডি পুলুস, গারেলু বা মেডু বড়া, পাপ্পু যা মূলত দক্ষিণ ভারতীয় স্বাদের এক ধরণের ডাল এবং অবশ্যই কিমা সামোসা। এখানেই শেষ নয়, রশ্মিকা যেহেতু কর্নাটকের মেয়ে তাই কুর্গ অর্থাৎ কোডাগু ছোঁয়ায় কদম্বুটু ও পান্ডি কারি ও শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টি।

57
বিজয়-রশ্মিকার বিয়ের খাবার পরিবেশনেও বিশেষত্ব

দক্ষিণী দুই তারকা অভিনেতা-অভিনেত্রীর বিয়ের খাবার পরিবেশনেও থাকছে বিশেষত্ব। অতিথিদের খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। রশ্মিকা যেহেতু কর্নাটকের মেয়ে তাই কুর্গ অর্থাৎ কোডাগু ছোঁয়ায় কদম্বুটু ও পান্ডি কারি ও শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টি।

67
প্রাক বিবাহের মেনুতে কী কী ছিল?

প্রাক-বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য জাপানি খাবারের বন্দোবস্ত করেছিলেন হবু দম্পতি। বৃহস্পতিবার সকালে বিয়েতে বসবেন রশ্মিকা ও বিজয়। বিয়ে শেষে ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা।

77
ধুমধাম করে বিয়ের আয়োজন

দক্ষিণী তারকা রশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রি-ওয়েডিং উদ্‌যাপন ইতিমধ্যেই রাজস্থানের উদয়পুরে শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হলদি অনুষ্ঠান। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এর আগে, প্রাক-বিবাহ উৎসবের অংশ হিসেবে গত সন্ধ্যাতেই জমকালো সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories