Madhu Chopra: কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্ক! এবার মুখ খুললেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া

Published : Aug 28, 2026, 12:54 PM IST
Kriti Sanon Giva Ad

সংক্ষিপ্ত

অভিনেত্রী কৃতি শ্যাননের বিজ্ঞাপন নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া।

সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যাননের রাখিবন্ধনের একটি বিজ্ঞাপন নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। গয়নার ব্র্যান্ড GIVA-র সেই বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশ প্রশ্ন তোলেন। এবার সেই বিষয়ে নিজের মতামত জানালেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া।

মুম্বইতে 'উওমেন বিল্ডিং সিনেমা টুগেদার' অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধু বলেন, ব্যক্তিগত পছন্দ অবশ্যই জরুরি, কিন্তু তার সাথে অন্যদের ভাবাবেগকে সম্মান করার একটা ভারসাম্যও থাকা উচিত। এই বিতর্ক নিয়ে তিনি বলেন, “একটা গণ্ডির মধ্যে থেকে 'আমার শরীর, আমার ইচ্ছে' বললে ভালো লাগে, কিন্তু সেই গণ্ডিটা রাখা দরকার। মর্যাদা আর অন্যদের ভাবাবেগকে সম্মান করাটা খুব জরুরি। এই ধরনের জিনিস এমন জায়গায় করা যায় যেখানে এটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে এটা স্বাভাবিক নয়। দুঃখের সঙ্গে এটাই বলতে হচ্ছে।”

অভিনেতাদের কাজের প্রয়োজনে নানা ধরনের পোশাক পরা নিয়েও কথা বলেন মধু। নিজের মেয়ে প্রিয়াঙ্কা চোপড়ার উদাহরণ টেনে তিনি বলেন, কাজের জন্য বা নিজের শখে এই ধরনের পোশাক পরার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু তাঁর মতে, পুরো বিষয়টি নান্দনিকভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত। তিনি বলেন, “আমাদের বাচ্চারাও পরে, কাজের জন্য পরে, শখের জন্য পরে। কিন্তু আমার মনে হয়, পোশাকটা নান্দনিকভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত। দেখতে ভালো লাগলে সব কিছুই ভালো লাগে। এক্ষেত্রে হয়তো নান্দনিক ছিল না, তাই এত কথা হচ্ছে।”

এই বিতর্কের সূত্রপাত কৃতির একটি রাখিবন্ধনের বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনে তিনি একটি আইভরি রঙের লেহেঙ্গা পরেছিলেন, যার সঙ্গে ছিল একটি ডিপ-নেক ব্লাউজ এবং একটি কেপ। অনেকেই তাঁর এই লুক পছন্দ করলেও, সোশ্যাল মিডিয়ার একাংশ এই পোশাককে উৎসবের জন্য 'অনুপযুক্ত' বলে সমালোচনা করেন। এর আগে কৃতি এই সমালোচনার জবাবে প্রশ্ন তুলেছিলেন, কেন একজন মহিলার পোশাককে তাঁর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মানের সঙ্গে জুড়ে দেওয়া হয়।

এদিকে, সমালোচনার মুখে GIVA বিজ্ঞাপনটি তুলে নিয়েছে। ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে ওই গয়না ব্র্যান্ডটি জানিয়েছে যে তারা ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবকে সম্মান করে। তাদের উদ্দেশ্য কোনও ধর্মীয় বা সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত করা ছিল না। ব্র্যান্ডটি লেখে, "আমরা ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবকে গভীরভাবে সম্মান করি। একটি ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় পরিবারের সাথে এই আনন্দের মুহূর্তগুলো উদযাপন করতে চেয়েছি এবং এবার আমরা পোষ্যদেরও সেই ভালোবাসার অংশ করতে চেয়েছিলাম। আমাদের সাম্প্রতিক বিজ্ঞাপন যদি অনিচ্ছাকৃতভাবে সমাজের কোনও অংশের অনুভূতিতে আঘাত করে থাকে, তবে তা আমাদের উদ্দেশ্য ছিল না। সম্মানের খাতিরে আমরা সমস্ত মিডিয়া থেকে ওই বিজ্ঞাপনটি তুলে নিয়েছি। এই উৎসবের মরসুমে আপনাদের সকলের জন্য রইল ভালোবাসা ও শুভেচ্ছা!" (ANI)

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Hi Movie Review: নয়নতারা-কেভিনের নতুন ছবি কেমন? বিদেশে প্রথম শো দেখেই যা বললেন দর্শকরা
Mimi Chakraborty: গাল ফুলে ঢোল, ঠোঁটে কালশিটে! হঠাৎ কী হল মিমির? রহস্য বাড়াল অভিনেত্রীর ছবি