
হাতে আর পাঁচ দিন। তারপরই আইনি বিয়ে সাড়তে চলেছেন টলি তারকা মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ দত্ত। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত দত্ত। ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়ার পালা। শোনা যাচ্ছে, তার আগে ২৬ নভেম্বর আইনি নিয়ে সাড়বেন মিমি চক্রবর্তী ও সিদ্ধার্থ দত্ত। তবে, বিয়ে নিয়ে এক প্রকার মুখে কুলুপ এঁটেছেন মিমি। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে মিমির বিয়ের কার্ড। এবার খেলেন আইবুড়ো ভাত। এমনই মনে হচ্ছে মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া দেখে।
সদ্য নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মিমি। কোনও একটি প্রাইভেট রেস্তোরাঁতে খাওয়া-দাওয়ার ছবি। সেখানে মিমির সামনে রাখা থালা দেখে মনে হচ্ছে নায়িকা আইবুড়ো ভাত খাচ্ছেন। কারণ তাঁর সামনে রাখা কাঁসার থালা। তাতে আছে ভাত ও পোলাও। সেই থালার চারিদিকে সাজানো একাধিক কাঁসার বাটি। তাতে পাঁচরকম ভাতা থেকে মাছ- মাংস সবই আছে। এই ছবিতে দেখা যাচ্ছে ডিজাইনার অভিষেক রায়, মিমির সারাদিনের সঙ্গী বুলটি-সহ আরও কয়েকজন। ছবির ক্যাপশনে লেখা ‘with my favourite ppl’. অর্থাৎ প্রিয় মানুষদের সঙ্গে খাওয়া দাওয়া করেছেন তিনি।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে নভেম্বরে ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সম্পন্ন হবে। ডিসেম্বরে অগ্নিসাক্ষী করে সাত পাঁকে বাঁধা পড়বে মিমি ও সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখে কুলুপ। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিও শুরু হয়ে গিয়েছে। কদিন আগে ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর স্টোর থেকেও বেরোত দেখা গিয়েছে মিমিকে। জানা গিয়েছে, মিমির শিকড় যেহেতু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তাই পাহাড়ের কোলে কালিম্পং-এ হবে বিয়ে। পাহাড়ে বিয়ের পর কলকাতায় ফিরে একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন হবে। এমনই আলোচনা টলিপাড়ায়।
এদিকে, কদিন ধরে টলিউড চর্চার শীর্ষে মিমির বিয়ের কার্ড। কারণ হয়তো এই প্রথম বিয়ের কার্ডে বর-কনের সঙ্গে স্থান পেল তিন পোষ্য। মিমির জীবনের অত্যন্ত প্রিয় তাঁর সারমেয়। এ কথা সকলের জানা। এবার তারা সকলে স্থান পেল কার্ডের নকশায়।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.