আলিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠান, একযোগে প্ল্যান করছেন নীতু কাপুর ও সোনি রাজদান

Published : Sep 14, 2022, 05:48 PM IST
আলিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠান, একযোগে প্ল্যান করছেন নীতু কাপুর ও সোনি রাজদান

সংক্ষিপ্ত

শীঘ্রই বাবা-মা হতে চলেছেন বলিউড দম্পতি রণবীর কপূর ও আলিয়া ভট্ট। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। ফলে খুব তারাতারি হতে চলেছে আলিয়ার সাধের অনুষ্ঠান। এখন আবধি যা খবর তাতে আলিয়ার সাধের অনুষ্ঠানের আয়োজন করতে  চলেছেন তার দুই মা নীতু কপূর আর সোনি রাজদান। এই খুশির অনুষ্ঠানের অতিথিদের তালিকাও প্রাস্তুত। 

শীঘ্রই বাবা-মা হতে চলেছেন আভিনেতা ও আভিনেত্রী  রণবীর কপূর ও আলিয়া ভট্ট। নতুন অতিথি আসছে তাদের বাড়ি। কপূর এবং ভট্ট পরিবারে এখন খুশির হাওয়া। তাদের নতুন চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র এক দুর্দান্ত সাফল্য প্রমাণিত হয়েছে। অনেক ফ্লপের পর বলিউড কিছুটা তাজা হাওয়ার আশা করেছিল এই চলচ্চিত্রের কাছে। সেই আশা বাস্তবে পরিণত হয়েছে সেটা বলাই যায়। সম্প্রতি ব্রহ্মাস্ত্র-এর জন্য একদম চুটিয়ে নতুন ছবির প্রচার করতে দেখা যায়  আলিয়াকে। প্রতি দিন নিত্যনতুন পোশাকের তাকে দেখা যায়। দীর্ঘ প্রতীক্ষিত সিনেমার সাফল্য এবং তাদের জীবনে এক নতুন সন্তানের আগমন, সব মিলিয়ে কাপুর এবং ভট্ট পরিবারের জন্য এটি একটি দুর্দান্ত সময়।

 আর মাত্র কয়েক মাস পরেই কাপুর এবং ভট্ট পরিবারের নতুন সদস্য আস্তে চলেছেন। ফলে এখনই  আলিয়ার মা সোনি রাজদান এবং তার শাশুড়ি মা নীতু কপূর তাকে সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন। সাধ মানেই সেই অনুষ্ঠানে মূলত মহিলাদেরই আমন্ত্রণ থাকে তেমনই আয়োজন করেছেন আলিয়ার দুই মা। অনুষ্ঠানের অতিথিদের তালিকাও প্রাস্তুত করে ফেলেছেন তারা। অতিথি তালিকা তারাকায় পূর্ণ। অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন করিনা কপূর খান, করিশ্মা কপূর, আকাঙ্খা রঞ্জন, নব্যা নন্দ, শ্বেতা বচ্চন-সহ আরও অনেকে। এছারাও তাদের পারিবারিক বন্ধু এবং আলিয়ার শৈশবের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

নীতু কাপুর ও সোনি রাজদান, আলিয়ার ও রানবির- এর প্রথাম সন্তান এর আগমনে কোনো ত্রুটি রাখতে চান না। আড়ম্বরের অভাব হবে না তাদের এমনই পেরিকল্পনা। কিন্তু বিরাট কিছু  আয়োজন করা হবে না কারন ব্রহ্মাস্ত্রর  প্রচার পর্ব সেরে আপাতত নিজের জন্যই পুরো সময় রাখতে আগ্রহী নায়িকা। জানা গেছে এই বছরের শেষেই হবে নতুন অতিথির আগমন।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়