Niranjan Mondal: হাসির দুনিয়া থেকে ব্র্যান্ড আইকন! অঞ্জলি জুয়েলার্সের মেনস কালেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন নিরঞ্জন মন্ডল

Published : Apr 16, 2026, 02:59 PM IST
Niranjan Mandol

সংক্ষিপ্ত

কলকাতায় এক গুরুত্বপূর্ণ ঘোষণায় অঞ্জলী জুয়েলার্স তাদের মেনস কালেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কনটেন্ট ক্রিয়েটর নীরঞ্জন মণ্ডলের নাম ঘোষণা করেছে। এই উদ্যোগে প্রথমবার কোনও পুরুষ কনটেন্ট ক্রিয়েটরকে এই ভূমিকায় দেখা গেল, যা ব্র্যান্ডের আধুনিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে।

কলকাতা, ১৫ এপ্রিল ২০২৬: এটি শুধু একটি ব্র্যান্ড ঘোষণাই নয়—এটি এক সাংস্কৃতিক মুহূর্ত। বাংলা কনটেন্ট দুনিয়ার পরিচিত মুখ নিরঞ্জন মণ্ডল এবার যুক্ত হলেন অঞ্জলী জুয়েলার্স (Anjali Jewellers)-এর সঙ্গে, তাদের পুরুষদের কালেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। এর মাধ্যমে তিনি হয়ে উঠলেন বাংলার প্রথম পুরুষ কনটেন্ট ক্রিয়েটর, যিনি এই ঐতিহ্যবাহী ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করছেন।

নিরঞ্জন মন্ডল শুধু বিনোদন দেন না—তিনি এক প্রজন্মের ভাবনা, অনুভূতি ও দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেন। তাঁর গল্প বলার ধরনে থাকে ভালবাসা, হাস্যরস, স্বপ্ন আর আত্মপরিচয়ের সূক্ষ্ম ছোঁয়া। আর সেই কারণেই বহু বছরের ঐতিহ্যে গড়া অঞ্জলি জুয়েলার্স যখন তাঁকে বেছে নেয়, তখন তা নিছক একটি ব্র্যান্ড সহযোগিতা থাকে না—বরং হয়ে ওঠে দুটি জগতের মিলন।

এই প্রসঙ্গে নিরঞ্জন বলেন, “অঞ্জলি জুয়েলার্স যখন আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসে, আমি সত্যিই কিছুটা অবাক হয়েছিলাম। এই ব্র্যান্ড আমাদের পরিবারের কাছে খুব পরিচিত—বিয়ে, পুজো, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে আছে। বাংলার প্রথম পুরুষ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এই ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের বিষয়। আমি চাই, পুরুষরাও বুঝুক—গয়না শুধু অলঙ্কার নয়, এটি আত্মপ্রকাশের এক মাধ্যম।”

অন্যদিকে, অঞ্জলি জুয়েলার্সের ডিরেক্টর Annargha Uuttiya Chowdhuury এই অংশীদারিত্ব নিয়ে বলেন, “এই সহযোগিতা সংস্কৃতি, কমিউনিটি ও বাণিজ্যের এক সংযোগস্থল—যেখানে নতুন প্রজন্ম নিজেদের মতো করে গয়না আবিষ্কার করছে। আজকের ক্রেতারা শুধু গয়না কেনেন না, তারা গল্প, পরিচয় এবং বিশ্বাসযোগ্য কণ্ঠের সঙ্গে যুক্ত হতে চান। নিরঞ্জনকে আমাদের ব্র্যান্ডের অংশ করতে পেরে আমরা গর্বিত।”

এই পরিবর্তনের প্রতিফলন দেখা যায় তাদের নতুন পুরুষদের কালেকশনেও। এখানে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল—ব্রোচ, চেইন, পেনডেন্ট, কড়া, সিগনেট রিং, কাফলিঙ্কসের মতো ক্লাসিক আইটেমের পাশাপাশি রয়েছে লেয়ার্ড চেইন, স্ট্যাকেবল রিং, বিডেড ব্রেসলেট ও ইয়ার কাফের মতো আধুনিক ডিজাইন।

যারা নিজেকে আলাদা করে তুলে ধরতে চান, তাদের জন্য রয়েছে ডায়মন্ড স্টাড, জেমস্টোন রিং, ডিজাইনার ব্রোচ ও স্টেটমেন্ট কাফ—যা শুধু পোশাককে সম্পূর্ণ করে না, বরং ব্যক্তিত্বকেও তুলে ধরে। আজকের দিনে গয়না আর শুধুমাত্র বিশেষ উপলক্ষের বিষয় নয়। এটি এখন আত্মপরিচয়, আত্মবিশ্বাস এবং নিজস্ব স্টাইলের প্রকাশ। আর সেই নতুন গল্পের মুখ শুধু নন, কণ্ঠও—নিরঞ্জন মন্ডল।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Alia Ranbir Anniversary: বরফে ঢাকা পাহাড়ে রণবীরের সঙ্গে রোম্যান্টিক ছুটি! দেখুন আলিয়ার অ্যানিভার্সারি ডায়েরি
Celebrity Bodyguard Salary: শাহরুখের প্রাক্তন দেহরক্ষী ফাঁস করলেন আসল সত্যি! কত টাকা মাইনে পান সেলিব্রিটি বডিগার্ডরা?