Nusrat Jahan: বাংলাদেশে গম পাচারের অভিযোগ নুসরতের বিরুদ্ধে, ইডি তলবে বিপাকে নায়িকা

Published : Apr 20, 2026, 09:21 PM IST
Nusrat Jahan Sizzling Saree Blouses Designs For Bengali Girls

সংক্ষিপ্ত

Nusrat Jahan News: ভোটের আবহে এবার টলি নায়িকাকে ইডি তলব। কোন মামলায় নুসরত জাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Nusrat Jahan News: ভোটের মুখে অস্বস্তিতে নুসরত জাহান। এবার গম পাচার মামলায় প্রাক্তন সাংসদ টলি অভিনেত্রীকে ইডি দফতরের হাজিরার নির্দেশ। আগামী ২২ এপ্রিল বুধবার ইডি দফতরে হাজিরার নির্দেশ নুসরত জাহানকে। তার বিরুদ্ধে উঠেছে বাংলাদেশে গম পাচার করার মতো গুরুতর অভিযোগ। সূত্রের খবর, বসিরহাটের তৃণমূল সাংসদ থাকাকালীন বাংলাদেশে গম পাচার করেছিলেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ইডির দফতরে হাজিরার নির্দেশ নুসরতকে।

ইডি তলব প্রসঙ্গে কী বললেন নুসরত জাহান?

এদিকে ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। তার আগের দিন ইডি দফতরে হাজিরা প্রসঙ্গে নুসরত জাহানের প্রতিক্রিয়া না মিললেও তিনি দিল্লিতে গিয়ে ইডি দফতরে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন বলে সূত্র মারফত খবরে জানা গিয়েছে। তবে ভোটের মুখে প্রাক্তন তৃণমূল সাংসদের এই গম পাচার মামলা ভোটে কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার। যদিও তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি কোনও।

এদিকে নুসরত জাহান বলেন,  গম পাচারের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এই কেন্দ্রীয় সংস্থার নোটিশ ঘিরে যখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে, তখন নুসরত স্পষ্ট জানালেন যে তিনি তদন্তের বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং আইনের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

তদন্তে সহযোগিতার বার্তা

ইডি-র তলব প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সংস্থা যে সমস্ত নথি বা তথ্য জানতে চাইবে, তিনি তা দিতে প্রস্তুত। নিজেকে নির্দোষ দাবি করে নুসরত বলেন, ‘’রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হতে পারে, তবে তদন্ত প্রক্রিয়া শেষ হলে সত্য সামনে আসবেই।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dhurandhar 3: আসছে না 'ধুরন্ধর ৩'? বড়সড় ইঙ্গিত দিলেন বলিউড অভিনেতা রাকেশ বেদী
Ashneer Grover Biopic: আমির খানের স্ত্রী হচ্ছেন শ্রদ্ধা! দুজনের বয়সের ফারাক শুনলে চমকে যাবেন