পরিণীতি চোপড়ার মুম্বইয়ের বাড়িটি তাঁর ছিমছাম অথচ বিলাসবহুল রুচির পরিচয় দেয়। মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রায় একটি সমুদ্রমুখী ফ্ল্যাটে আগে থাকতেন এই অভিনেত্রী। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই সম্পত্তির দাম প্রায় ২২ কোটি টাকা।
ইন্টেরিয়র ডিজাইনার শবনম গুপ্তার সাহায্যে সাজানো এই ফ্ল্যাটে কাঠের মেঝে, আধুনিক আসবাব এবং হালকা রঙের ছোঁয়া রয়েছে। ফ্ল্যাটের ব্যালকনি থেকে আরব সাগর দেখা যায়, যা ঘরে প্রচুর প্রাকৃতিক আলো নিয়ে আসে।
ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসেন পরিণীতি। তাই তাঁর বাড়ির একটি দেওয়াল বইয়ের প্রচ্ছদ দিয়ে সাজানো হয়েছে। নিজের একটি ছোট্ট বসার জায়গাও রয়েছে তাঁর, যেখানে তিনি বই পড়তে ও সিনেমা দেখতে ভালোবাসেন। তবে রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পর তিনি এখন বেশিরভাগ সময় দিল্লিতেই থাকেন।