Britney Spears Arrested: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ব্রিটনি স্পিয়ার্স, জেলেই কাটালেন রাত

Published : Mar 05, 2026, 10:13 PM ISTUpdated : Mar 05, 2026, 10:14 PM IST
britney spears leave la hotel topless and injured

সংক্ষিপ্ত

Britney Spears Arrested: মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স-কে । ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে রাত ৯টা ৩০ নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর। মদ্যপ অবস্থায় থাকা স্পিয়ার্সকে গাড়ি থেকে নামান।

Britney Spears Arrested: মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স-কে । ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে রাত সাড়ে ৯টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর। ক্যালিফোর্নিয়া পুলিশের-এর আধিকারিকরা মদ্যপ অবস্থায় থাকা স্পিয়ার্সকে গাড়ি থেকে নামান এবং তারপর পপ তারকাকে হেফাজতে নেন। পরে বৃহস্পতিবার ভোর প্রায় ৩টা নাগাদ তাঁকে ভেনচুরা কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয়।ব্রিটনিকে 'সাইট অ্যান্ড রিলিজ' প্রক্রিয়ায় মামলা রুজু করা হয়। দীর্ঘ সময় তাঁকে আটকে না রেখে জেলে নিয়ে যাওয়া হয়। আবেদন করলেও জামিন পাননি স্পিয়ার্স। বৃহস্পতিবার সকাল প্রায় ৬টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। ঘটনার পর তাঁর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

জামিন পাননি ব্রিটনি

গ্রেফতারির সময় পুলিশ আধিকারীদের সঙ্গে বচসা, ও হাতাহাতি করার চেষ্টা করেন ব্রিটনি। এমন অভিযোগও উঠেছে। এই মামলায় আদালতে হাজিরা দিয়ে নিজের দোষ স্বীকার করেছেন স্পিয়ার্স। ঘটনার খবর প্রকাশ্যে আসার পরই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ অদৃশ্য হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেটেড হয় বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যম দাবি করেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্পিয়ার্স বা তাঁর প্রতিনিধিদের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

 

 

বিতর্কে ব্রিটনি

প্রসঙ্গত, ২০২১ সালে তাঁর কনজারভেটরশিপ শেষ হওয়ার পর এটি স্পিয়ার্সের অন্যতম উল্লেখযোগ্য আইনি জটিলতা হিসেবে দেখা হচ্ছে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Anticipated Films 2026: 'মির্জাপুর' থেকে 'কিং'! ২০২৬-এর এই ৫টি ছবি নিয়ে এখন থেকেই চর্চা তুঙ্গে
অর্জুনের বিয়ে: শাশুড়ি অঞ্জলির সাজ টেক্কা দিল বউমার সাজকে? কী বলছেন জনতা