Prakash Padukone on Dhurandhar: জামাই রণবীরের 'ধুরন্ধর' এর প্রশংসা করেও যে বিষয়ে খুশি নন প্রকাশ পাড়ুকোন, কী বললেন দীপিকার বাবা

Published : Jun 16, 2026, 02:11 PM IST
Dhurandhar Raw And Undekha Version OTT Release

সংক্ষিপ্ত

Prakash Padukone on Dhurandhar: বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার পর এর সিক্যুয়েলও দর্শকদের নজর কেড়েছে। ছবির মূল্যায়নে তিনি খোলাখুলিভাবে নিজের পর্যবেক্ষণের কথা তুলে ধরেছেন।

Prakash Padukone on Dhurandhar: বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে রণবীর সিংয়ের 'ধুরন্ধর'। মুক্তির পর থেকেই চর্চায় 'ধুরন্ধর'। ছবিটি বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পাওয়ার পর এর সিক্যুয়েলও দর্শকদের নজর কেড়েছে। পরিচালক আদিত্য ধরের এই অ্যাকশন-থ্রিলারে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় রণবীরের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তবে ছবির জনপ্রিয়তার মধ্যেও একটি বিষয়ে নিজের আলাদা মতামত জানিয়েছেন, বিখ্যাত ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন। রণবীর তাঁর জামাই হলেও, ছবির মূল্যায়নে তিনি খোলাখুলিভাবে নিজের পর্যবেক্ষণের কথা তুলে ধরেছেন। প্রকাশ বলছেন, ধুরন্ধরে অ্যাকশনে ও হিংসার মাত্রা বেশি ছিল।

কোথায় 'আপত্তি' প্রকাশের

এক সাক্ষাৎকারে প্রকাশ পাডুকোন জানান, 'ধুরন্ধর' সিনেমাটি যেভাবে বানানো হয়েছে, গল্প বলার ধরন এবং অভিনয় তাঁর ভাল লেগেছে। তবে তাঁর ব্যক্তিগত মত, ছবিতে অ্যাকশন ও হিংসার মাত্রা কিছুটা বেশি ছিল। যদিও তিনি এটাও স্বীকার করেন যে, অধিকাংশ দর্শক ছবিটিকে সেই কারণেই উপভোগ করেছেন এবং শেষ পর্যন্ত দর্শকদের গ্রহণযোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জামাই রণবীরকে নিয়ে কী বললেন

জামাই রণবীর সম্পর্কে বলতে গিয়ে প্রকাশ আরও জানান, তাঁদের মধ্যে সিনেমার পাশাপাশি খেলাধুলা নিয়েও প্রায়ই আলোচনা হয়। খেলাধুলার প্রতি রণবীরের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। পরিবারের সঙ্গে রণবীরের সহজ সম্পর্ক এবং প্রাণবন্ত উপস্থিতি পরিবারের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলেও মন্তব্য করেন প্রকাশ। অন্যদিকে, ছবির সাফল্যের সময় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নীরবতা নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছিল। ছবির বিশেষ প্রদর্শনীতে তাঁকে দেখা না যাওয়ায় কিছু অনুরাগী প্রশ্ন তুলেছিলেন। পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দীপিকা স্পষ্ট করেন যে, তিনি ছবিটি অনেক আগেই দেখে ফেলেছেন। তাঁর এই মন্তব্যের পর জল্পনার অবসান ঘটে। এদিকে ব্যক্তিগত জীবনেও সুখবর দিয়েছেন রণবীর ও দীপিকা। তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে বলে সম্প্রতি ঘোষণা করেছেন এই তারকা দম্পতি। ফলে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এখন আনন্দের সময় কাটাচ্ছেন তাঁরা।

ধুরন্ধরের বক্স অফিস সাফল্য

বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। গত বছর ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ধুরন্ধর পার্ট ওয়ান ১,৩০০ কোটির বেশি এবং গত মার্চে মুক্তি পাওয়া সিক্যুয়েল 'ধুরন্ধর:দ্য রিভেঞ্জ' ১,৭০০ কোটিরও বেশি আয় করে বিশ্বজুড়ে ৩ হাজার কোটির গণ্ডি পেরিয়েছে এই দুই ছবির সম্মিলিত ব্যবসা।"ভারতীয় গুপ্তচর হামজা আলির ভূমিকায় রণবীরের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রশংসা করেছেন অনেকেই।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Madhuri Dixit: বলিউডে 'বডি শেমিংয়ের' শিকার মাধুরী দীক্ষিত! চারদশকে কেরিয়ারে ফাঁস করলেন গোপন কথা
বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী, কবে বসেন বিয়ের পিঁড়িতে?