Shah Rukh Khan: শুটিং সেটেই শাহরুখকে চড় মারেন! সাফল্যের পরেও কেন হারিয়ে গেলেন প্রিয়া গিল?

Published : May 24, 2026, 01:31 PM ISTUpdated : May 24, 2026, 01:54 PM IST
Priya Gill

সংক্ষিপ্ত

নব্বইয়ের দশকে ‘সির্ফ তুম’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী প্রিয়া গিল শাহরুখ খানের মতো তারকার সঙ্গেও কাজ করেন। 

নব্বইয়ের দশকের শেষ দিকে বলিউডে একের পর এক নতুন মুখের আগমন ঘটছিল। সেই সময়ই সৌন্দর্য, অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী প্রিয়া গিল। ‘সির্ফ তুম’ ছবিতে তাঁর উপস্থিতি রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছিল। পরে শাহরুখ খান, নাগার্জুন, অজিত কুমারের মতো বড় তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। তবু সাফল্যের মধ্যেই আচমকা সিনেমার জগৎ থেকে হারিয়ে যান প্রিয়া। আজও তাঁর জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই অনুরাগীদের।

পঞ্জাবের মেয়ে প্রিয়া ১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অভিনয় জগতে প্রবেশের স্বপ্ন দেখতে শুরু করেন। বড়পর্দায় সুযোগ পাওয়ার জন্য অডিশন দিতে শুরু করেন তিনি। তবে অভিনয়ে আসার আগে ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা সামলাতে হয়েছিল অভিনেত্রীকে। সেনাবাহিনীর এক পাইলটের সঙ্গে তাঁর বাগ্‌দান হয়েছিল। কিন্তু এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সেই যুবকের। ভেঙে পড়েছিলেন প্রিয়া। পরে পরিবারের সমর্থনেই নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন।

সেই সময় বলিউডে উঠে আসছিলেন একাধিক নতুন নায়িকা। সুস্মিতা সেন, রানি মুখোপাধ্যায়, ঐশ্বর্যা রাইদের সঙ্গে প্রায় একই সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রিয়াও। ফলে স্বাভাবিক ভাবেই তাঁর কেরিয়ারের সঙ্গে ঐশ্বর্যার তুলনাও টানা হত। যদিও ভাগ্য সবসময় তাঁর পাশে ছিল না।

প্রিয়ার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘সির্ফ তুম’। ছবিতে তাঁর অভিনয় এবং উপস্থিতি দর্শকের মন জিতে নেয়। কিন্তু সেই সাফল্যের পরও ধারাবাহিক ভাবে বড় ছবির প্রস্তাব আসেনি তাঁর কাছে। একটা সময় নাকি তিনি ভেবেই ফেলেছিলেন অভিনয় ছেড়ে দেবেন।

ঠিক তখনই জীবনে আসে বড় সুযোগ। মনসুর খানের ‘জোশ’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পান প্রিয়া। প্রথমে ছবিতে আমির খান ও রানি মুখোপাধ্যায়কে ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সরে দাঁড়ালে সেই সুযোগ আসে প্রিয়ার কাছে।

‘জোশ’ ছবিতে শাহরুখকে চড় মারার একটি দৃশ্য আজও অনেকের মনে রয়েছে। পরে এক সাক্ষাৎকারে জানা যায়, সেই দৃশ্য করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া। শাহরুখকে চড় মারতে বারবার দ্বিধায় ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত দৃশ্যটি ঠিক ভাবে শুট হওয়ার পর নাকি পরিচালক এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, কিছুক্ষণের জন্য ‘কাট’ বলতেই ভুলে যান।

তবে কেরিয়ারে একাধিক বড় সুযোগ এলেও বলিউডে দীর্ঘস্থায়ী হতে পারেননি প্রিয়া। ২০০৬ সালের পর ধীরে ধীরে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন তিনি। তারপর থেকে আর কোনও সিনেমায় দেখা যায়নি অভিনেত্রীকে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, সমাজমাধ্যমেও তাঁর কোনও উপস্থিতি নেই। ফলে তাঁকে ঘিরে রহস্য আরও বেড়েছে। শোনা যায়, প্রিয়া নাকি বিয়ে করে ডেনমার্কে বসবাস করছেন। যদিও এই দাবি নিয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

শেষবার ২০১৬ সালে প্যারিসে এক অনুরাগীর সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ছবিই বর্তমানে প্রিয়া গিলের শেষ প্রকাশ্য উপস্থিতি হিসেবে ঘুরে বেড়ায় সমাজমাধ্যমে।

একসময় যাঁকে বলিউডের সম্ভাবনাময় নায়িকাদের মধ্যে ধরা হত, সেই প্রিয়া গিল আজ প্রায় লোকচক্ষুর আড়ালে। তবু ‘সির্ফ তুম’ কিংবা ‘জোশ’-এর দর্শকদের মনে এখনও রয়ে গিয়েছেন তিনি।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Karan Kundra: ভবিষ্যতে সন্তান হলে কী হবে তা নিয়েও চিন্তিত কর্ণ! তেজস্বী যাদবকে বিয়ে প্রসঙ্গে কী বললেন তিনি?
Kangana Ranaut: কিংবদন্তী বৈজয়ন্তীমালাকে 'স্বর্গীয়' বললেন কঙ্গনা! শেয়ার করলেন পুরনো নাচের ভিডিও