
এস এস রাজামৌলির নতুন ছবি 'বারাণসী' নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ২০২৭ সালের ৭ এপ্রিল ছবিটি মুক্তি পেতে পারে। এর মধ্যেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছেন। তিনি লিখেছেন, 'বারাণসী, হেয়ার উই গো'। এর থেকে মনে করা হচ্ছে ছবির পরবর্তী পর্যায়ের শ্যুটিং শুরু হতে চলেছে। তবে শ্যুটিং ঠিক কোথায় হবে, তা খোলসা করেননি প্রিয়াঙ্কা।
এই ছবিতে 'রুদ্র' নামের একটি চরিত্রে অভিনয় করছেন মহেশ বাবু। তাঁর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। ছবিটি প্রযোজনা করছেন কে এল নারায়ণ এবং এস এস কার্তিকেয়, শ্রী দুর্গা আর্টস ও শোয়িং বিজনেস-এর ব্যানারে। এর আগে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এক জমকালো অনুষ্ঠানে ছবির টিজার প্রকাশ করা হয়েছিল, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
রামোজি ফিল্ম সিটির সেই অনুষ্ঠানে ১৩০x১০০ ফুটের বিশাল স্ক্রিনে টিজারটি দেখানো হয়েছিল। টিজারের শুরুতেই দেখানো হয় ৫১২ খ্রিস্টাব্দের বারাণসী। এরপর দেখা যায়, ২০২৭ সালে 'শাম্ভবী' নামের একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এছাড়াও টিজারে অ্যান্টার্কটিকার রস আইস শেল্ফ, আফ্রিকার আম্বোসেলি জঙ্গল, ৭২০০ খ্রিস্টপূর্বাব্দের লঙ্কানগরী এবং বারাণসীর মণিকর্ণিকা ঘাটের মতো চোখধাঁধানো দৃশ্যও ছিল।
টিজারের শেষে হাতে ত্রিশূল নিয়ে ষাঁড়ের পিঠে চড়ে 'রুদ্র' রূপে মহেশ বাবুর এন্ট্রি ছিল একটি বড় চমক। শুধু তাই নয়, মঞ্চেও ষাঁড়ের পিঠে চড়ে প্রবেশ করেন মহেশ বাবু। সেই সময় ষাট হাজারেরও বেশি দর্শক হর্ষধ্বনিতে ফেটে পড়েন। ছবিটি আইম্যাক্স (IMAX) ফরম্যাটে তৈরি হচ্ছে, তাই হলে বসে যে এক দুর্দান্ত অভিজ্ঞতা হবে তা বলাই বাহুল্য। 'বাহুবলী' এবং 'আরআরআর'-এর মতো ব্লকবাস্টার ছবির পরিচালক রাজামৌলির এই ছবির মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.