'সম্পর্কের মাঝে এসেছে অনেকে', অর্পিতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা প্রসেনজিতের

Published : Oct 01, 2019, 03:57 PM ISTUpdated : Oct 01, 2019, 04:32 PM IST
'সম্পর্কের মাঝে এসেছে অনেকে', অর্পিতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা প্রসেনজিতের

সংক্ষিপ্ত

অর্পিতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা অভিনেতার সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ শেয়ার করলেন ছবির কোলাজ অর্পিতার জন্মদিনে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের ঠিক একদিন পরই জন্মদিন অর্পিতার। সেপ্টেম্বর মাস শেষ হল টলিউডের বুম্বাদার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আর অক্টোবর মাস শুরু হল অর্পিতার জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। দুদিন ব্যাপী সোশ্যাল মিডিয়ার পাতা ভরে উঠল তাঁদের বিভিন্ন মুহুর্তের ছবিতে। 

সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছিলেন অর্পিতা। এবার তাঁর শুভেচ্ছাকে ছাপিয়ে গেল অভিনেতার শুভেচ্ছা। প্রকাশ্যেই স্মৃতির পাতা থেকে নেওয়া বেশ কিছু ছবির কোলাজ বানিয়ে সকলের সামনে তুলে ধরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

 

 

বিয়ে থেকে শুরু করে এখনও পর্যন্ত তাঁদের সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন, তা জানতে চেয়েছেন অনেকেই। কানাঘুষো খবরও পাওয়া গিয়েছে বেশ কয়েকবার। কিন্তু সেই জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা আজও একই সঙ্গে ভালোই আছেন। 

 

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্টে এবার মিলল সেই ইঙ্গিত। প্রকাশ্যেই লিখলেন তিনি। লিখলেন, সম্পর্কের মাঝে এসেছে অনেকেই। কিন্তু তাতে আমাদের সম্পর্কও আরও মজবুত হয়েছে, শুভ জন্মদিন। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা