
Rahul Arundoy Banerjee:পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের কাছে তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে গিয়ে আচমকা জলে ডুবে না ফেরার দেশে 'চিরদিনই তুমি যে আমার' খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ৪৩ বছরের টলিউডের জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা। সোমবার দুপুরে অভিনেতার মরদেহ কলকাতার বিজয়গড়ের বাড়িতে ঢুকতেই ছোট্ট বাবিনকে দেখতে থিকথিকে ভিড়। চোখের জল বাঁধ মানছে শ্রাবন্তী-সুদীপ্তাদের। যদিও ছেলে সহজের কথা ভেবে রাহুলের মরদেহ নিয়ে বড় সিদ্ধান্ত পরিবারের। কোনও আড়ম্বর বা কোনও স্টুডিও পাড়া নয়। রাহুলের মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়তলা শ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়কের।
দিঘায় শ্যুটিং করতে গিয়ে অভিনেতা Rahul Banerjee (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়)-এর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এবার সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য—উদ্ধার হয়েছে শ্যুটিংয়ের ক্যামেরা ফুটেজ, যেখানে নাকি ধরা রয়েছে দুর্ঘটনার আগের কয়েকটি মুহূর্ত। পুলিশ সূত্রে সোমবার জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের যে ক্যামেরায় দৃশ্য ধারণ করা হচ্ছিল, সেটি তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের মতে, ওই ফুটেজ খতিয়ে দেখলে ঘটনার প্রকৃত ক্রম স্পষ্ট হওয়া সম্ভব।
জানা গিয়েছে, রবিবার দিঘার সমুদ্রসৈকতে শ্যুটিং চলাকালীন জলে নামেন রাহুল ও সহ-অভিনেত্রী Shweta Mishra (শ্বেতা মিশ্র)। দৃশ্য অনুযায়ী, তাঁদের হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল। তবে তাঁদের বেশি গভীরে না যাওয়ার জন্য বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তীব্র হাওয়ার কারণে পরিচালক ও ইউনিটের নির্দেশ তাঁরা শুনতে পাননি বলেই অনুমান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.