Rahul Arunoday Banerjee s Death Mystery: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে কেটে গেছে ৪৮ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও ৫টি প্রশ্নের উত্তর নেই। ৫ টি প্রশ্নের উত্তরেই রয়েছে রাহুলের মৃত্য রহস্য জট খোলার চাবিকাঠি।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গেছে ২ দিনেরও বেশি। কিন্তু এখনও স্পষ্ট নয় মৃত্যুর কারণ। এটি নিছকই দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনও কারণ ছিল তা স্পষ্ট নয়। রাহুলের মৃত্যু নিয়ে রহস্য দানাবাঁধছে।
210
৫ প্রশ্নের উত্তর নেই
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পরে এখনও ৫টি প্রশ্নের উত্তর নেই। কিন্তু সেই প্রশ্নগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে রাহুলের মৃত্যুজট। রইল সেই ৫টি প্রশ্ন।
310
প্রথম প্রশ্ন
লাইফ জ্য়াকেট, লাইফ বোটের মতো কোনও নিরাপত্তা ব্য়বস্থা ছাড়া কী করে সমুদ্রে শ্যুটিং চলছিল? সমুদ্রের কতটা গভীরে শ্যুটিং চলছিল? কারণ তালসারির সমুদ্র আপাত শান্ত। কিন্তু সেখানে চোরাবালির ভয় রয়েছে।
কেন তালসারি সামুদ্রিক থাকা, উপকূলরক্ষী বাহিনী, মৎস্যুজীবী সমবায় সমিতির অনুমতি নেওয়া হয়নি? তালসারি পশ্চিমবঙ্গ ও ওড়িশা সীমান্তের উপকূলবর্তী এলাকায় অবস্থিত। দুর্ঘটনার পর দুই রাজ্যের পুলিশের নজরে আসে। কিন্তু পুলিশের অনুমতি নেওয়া থাকলে রাহুলের মৃত্যু হয়তো এড়ানো যেত। অনুমান রাহুলের অনুগামীদের।
510
তৃতীয় প্রশ্ন
রাহুল বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার পরেই স্থানীয়ভাবে যারা সমুদ্রের ওই অংশের বিপদ জানেন বা প্রশিক্ষিত নুলিয়ার সাহায্য নেওয়া হল না কেন? রাহুলের দুর্ঘটনার পরে শ্যুটিং-এর লোকজনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।
610
চতুর্থ প্রশ্ন
চতুর্থ প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। রাহুল ঠিক কতক্ষণ জলে পড়েছিলেন? রাহুলের গাড়ির চালক জানিয়েছেন অনেকক্ষণ। প্রযোজক সংস্থা জানিয়েছে মাত্র ৭-৮ মিনিট রাহুল জলে পড়েছিলেন।
আর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে রাহুল দীর্ঘ সময় জলে পড়েছিলেন। প্রচুর পরিমাণে বালি আর নোনাজল পাওয়া গেছে তাঁর শরীর থেকে। ফুসফুস ফুলে গিয়েছিল। সূত্রের খবর ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছে প্রায় এক ঘণ্টারমত সময় রাহুল জলের তলায় ছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সঠিক উত্তর পাওয়া যায়নি।
710
পঞ্চম প্রশ্ন
রাহুল বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু নিয়ে প্রথম দিন থেকেই শ্যুটিং ইউনিটের নাানান স্তর থেকে নানা ধরনের ভাষ্য পাওয়া যাচ্ছে। কেন একই রকম কথা কেউ বলছে না?
প্রোডাকশনের প্রধান লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চিত্রনাট্যে গভীর জলে শ্যুট করার কোনও দৃশ্য ছিল না।
শ্যুটিং-এর সময়ই দুর্ঘটনা বলে জানিয়েছেন রাহুলের অভিনেত্রী শ্বেতা মিশ্র। তবে একটি সূত্র বলছে শ্বেতা পড়ে গিয়েছিলেন। তাঁকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ের রাহুল। তাঁকে বাঁচানো যায়নি।
প্রোডাকশনের এক ব্যক্তি রবিবার রাতেই জানিয়েছিলেন, শ্যুটং শেষ হওয়ার পরেই দুর্ঘটনা ঘটেছিল। রাহুলকে তাঁরা নাকি জলে নামতে বারণ করেছিলেন। রাহুল নিষেধ উপেক্ষা করেই জলে নেমেছিল।
সবমিলিয়ে তারসারিতে রবিবার সন্ধ্যেবেলা ঠিক কী ঘটেছিল তা নিয়ে রহস্য ক্রমশই দানা বাঁধছে।
810
শ্যুটিং-এর ছবি
পুলিশ সূত্রের খবর তালসারির সমুদ্র সৈকতে ঠিক কী হয়েছিল তা জানা যাবে শ্যুটিং স্থল থেকে উদ্ধার করা হয়েছে ছবি। কারণ যে সময় দুর্ঘটনা ঘটেছিল সেই সময় ক্যামেরা চলছিল। তাই গোটা ঘটনা শ্যুট করা হয়েছে বলেও মনে করছেন তদন্তকারীরা।
910
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ফিল্ম এবং থিয়েটারের পরিবার থেকেই উঠে এসেছিলেন। তাঁর বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন পরিচালক। খুব অল্প বয়স থেকেই বাবার থিয়েটার দলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন রাহুল। রবিবার রাতে তালসারিতে শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর।
1010
রাহুলের উত্থান
ছোট আর বড় পর্দায় অভিনয় করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় 'চিরদিনই তুমি যে আমার' ছবিটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং রাহুল বাংলা সিনেমার এক পরিচিত মুখ হয়ে ওঠেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.