৪ বছর বয়সেই বলিউডে পা, 'রামায়ণ’-এ আছেন রণবীর কন্যা রাহা, কোন চরিত্রে দেখা গেল তাকে?

Published : Nov 07, 2026, 10:58 AM ISTUpdated : Nov 07, 2026, 11:06 AM IST
Ramayana Day 2 Box Office Collection

সংক্ষিপ্ত

রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' ছবিতে একটি ছোট্ট ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁর কন্যা রাহাকে। শ্রীরামের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর নিজের ভক্তির কথা জানিয়েছেন এবং ভিএফএক্স নিয়ে সমালোচকদের এড়িয়ে গেছেন।

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ এখন খবরের শিরোনামে। রণবীর কাপুর অভিনীত রামায়ণ-এ থাকছে তাঁর তিন বছরের কন্যা রাহাও। ছোট একটি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে তাকে।

সদ্য এক সাক্ষাৎকারে এসে রণবীর জানান, বাড়িতে প্রায়ই রাহাকে রামায়ণের গল্প শোনান আলিয়া ও রণবীর দুজনেই। কন্যার আগ্রহ তৈরি হয়েছে সেখান থেকেই। মেয়ের উৎসাহ দেখে বেশ কয়েক বার নাকি তাকে রামায়ণ-র সেটেও নিয়ে গিয়েছিলেন। সেখানেই ছোট এক চরিত্রের জন্য রাহাকে বেছে নেন পরিচালক নীতেশ তিওয়ারি। সাই পল্লবী, রবি দুবে ও রণবীরের সঙ্গে শট দেয় রাহা। এবার প্রথমবার ছবির পর্দায় রাহা-কে দেখার জন্য আগ্রহী রণবীর কাপুর।

এদিকে এক সাক্ষাৎকারে চরিত্রের প্রস্তুতি নিয়ে রণবীর বলেন, গল্পের প্রতি তো বটেই, আমি মন থেকে শ্রীরামের ওপর বিশ্বাস রেখেছিলাম। তাতে সবটা সহজ হয়ে গিয়েছিল…। এদিক রামায়র গান, ভিএফএক্সের প্রাচুর্য ইত্যাদি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এদিন সে প্রসঙ্গে কুছতো লোগ কহেঙ্গে… গানটির কথা মনে করিয়ে দেন রণবীর। তার কথায়, ‘আজকাল সব নিয়েই সমালোচিত হতে হয়। এতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। যারা আমাকে, আমার কাজ, উদ্দেশ্যকে বোঝেন, সম্মান করেন, তাঁদেরই গুরুত্ব দিই।’

এদিকে আবার রামায়ণ ছবির তৃতীয় পর্ব আসতে পারে বলে আভাস দিয়েছে রণবীর। ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন আলিয়া ভাট ও নীতু কাপুর। এ শহরে টিকিটের দাম ছাড়িয়েছে এক হাজার টাকারও ওপরে। সারা দেশে অগ্রিম বুকিং-র ইতিমধ্যে প্রায় ৮২ কোটি টাকা ব্যবসা করেছে রামায়ণ।

এদিকে সদ্য রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের দারুণ প্রশংসা করেছেন বিবেক ওবেরয়। রণবীর কীভাবে শ্রীরামের চরিত্রটা ফুটিয়ে তুলবেন, তা নিয়ে অনেকের মনেই সন্দেহ ছিল। কিন্তু বিবেক লিখেছেন, পর্দায় রণবীরকে দেখার পর তাঁর মনে হয়েছে যেন তিনি নিজের রামকে দেখছেন। রামের চরিত্রে রণবীরের শালীনতা আর গাম্ভীর্য তাঁর মন ছুঁয়েছে। বিশেষ করে দশরথের মৃত্যুর খবর পাওয়ার দৃশ্যটা তাঁর চোখে জল এনে দিয়েছে বলে জানিয়েছেন বিবেক।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Yash Ramayana: রাবণের দশ মাথার দৃশ্য দেখে মুগ্ধ বিবেক ওবেরয়, যশের অভিনয় দেখে কী বললেন বিবেক?
Ramayana: রামায়ণে যশের রাবণের সিংহাসনের দাম ১ কোটি, রাকুল প্রীতের রথ আরও দামি