রণবীর সিং এবং ফারহান আখতারের 'ডন ৩' নিয়ে বিতর্ক থামছেই না। রিপোর্ট অনুযায়ী, রণবীরের দেওয়া একাধিক শর্ত এবং চিত্রনাট্যে নিজের মতো করে বদল আনার জেদের কারণেই নাকি এই প্রজেক্ট আপাতত বিশ বাঁও জলে। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে চুক্তি ভাঙার উপক্রম হয়।
ইন্ডাস্ট্রিতে শোনা যায়, রণবীর সিং নাকি সিনেমার জন্য অনেকগুলো শর্ত দেন। রিপোর্ট অনুযায়ী, এই তালিকায় রয়েছে ৭টা ভ্যানিটি ভ্যান, ১০০ কেজি বরফ, নিজের একজন বিশেষ সহকারী এবং অ্যাকশন দৃশ্যে তাঁর টিমের নিয়ন্ত্রণের মতো দাবি। ফিল্মমেকাররা এটাকে তাঁর স্টারডমের দাম হিসেবেই দেখেন।
26
‘ডন ৩’ নিয়ে আলোচনার সময় সবচেয়ে বড় সমস্যাটা সামনে আসে। ফ্রি প্রেস জার্নালের এক রিপোর্ট অনুযায়ী, রণবীর চেয়েছিলেন তাঁর ডন চরিত্রটি কিছু কড়া বা অশালীন ভাষা ব্যবহার করুক। কিন্তু এর আগে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের ডন চরিত্রদুটি সব সময় স্টাইলিশ ও রুচিশীল ছিল, তাদের মুখে এমন ভাষা শোনা যায়নি।
36
১৯৭৮ সালে অমিতাভ বচ্চন ‘ডন’কে এক ভয়ঙ্কর কিন্তু রুচিশীল আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে ফুটিয়ে তুলেছিলেন। এরপর ২০০৬ এবং ২০১১ সালে শাহরুখ খান সেই স্টাইলকেই এগিয়ে নিয়ে যান। রিপোর্ট অনুযায়ী, রণবীর এই চরিত্রটিকে আজকের ‘ভায়োলেন্ট ও র’ ট্রেন্ডের সঙ্গে মেলাতে চেয়েছিলেন।
46
ফারহান আখতার তাঁর নিজের ভাবনা অনুযায়ীই ছবিটা বানাতে চেয়েছিলেন। রিপোর্ট বলছে, তিনি কোনও রকম ক্রিয়েটিভ চাপের মুখে নত হতে রাজি ছিলেন না। এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, ‘ফারহান ঠিক সেই ছবিটাই বানাতে চেয়েছিলেন, যা তিনি প্রথমে ভেবেছিলেন।’
56
খবর অনুযায়ী, ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে রণবীর সিং প্রায় ১০ কোটি টাকার সাইনিং অ্যামাউন্ট ফিরিয়ে দেন। তবে ফারহান আখতার ও রণবীর সিংয়ের মধ্যে কোনও প্রকাশ্য ঝগড়া নেই। ইন্ডাস্ট্রির সূত্র বলছে, ভবিষ্যতে তাঁরা আবার একসঙ্গে কাজ করতেও পারেন।
66
সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান আখতার বলেন, ‘আমি অপ্রত্যাশিত জিনিসের জন্য প্রস্তুত থাকতে শিখেছি। যতক্ষণ না সবকিছু ফিল্মে ধরা দিচ্ছে, ততক্ষণ কিছুই নিশ্চিত নয়।’ যদিও তিনি সরাসরি ‘ডন ৩’ বা রণবীরের নাম নেননি, তবে তাঁর এই মন্তব্যকে এই বিতর্কের সঙ্গেই জুড়ে দেখা হচ্ছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.