
রণবীর সিং-এর 'ডন ৩' ছেড়ে দেওয়াটা এখন বলিউডের সবচেয়ে বড় বিতর্কের বিষয়। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী সংগঠন FWICE তো রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করে দিয়েছে। সোজা কথায়, ইন্ডাস্ট্রির বাকিদের রণবীরের সঙ্গে কাজ করতে বারণ করা হয়েছে। খবর অনুযায়ী, শ্যুটিং শুরু হওয়ার ঠিক আগেই নাকি ছবিটা ছেড়ে দেন রণবীর। এতে প্রযোজকদের বড় অঙ্কের ক্ষতি হয়েছে। তাই FWICE কড়া পদক্ষেপ নিয়েছে। তাদের মতে, এটা ইন্ডাস্ট্রির জন্য একটা বিপজ্জনক ট্রেন্ড। এখন এটা শুধু একটা ছবির বিতর্ক নয়, বরং পেশাদারিত্ব নিয়ে গোটা ইন্ডাস্ট্রিতেই বড় প্রশ্ন উঠে গেছে।
‘Don 3’ বিতর্কে নামল FWICE
রণবীর সিং আর এক্সেল এন্টারটেইনমেন্টের মধ্যে ঝামেলা বাড়তেই FWICE আসরে নামে। রিপোর্ট অনুযায়ী, ফারহান আখতার আর রিতেশ সিধওয়ানির 'ডন ৩' ছবির শ্যুটিং শুরুর ঠিক আগে রণবীর প্রজেক্টটা ছেড়ে দেন। সোমবার ফেডারেশন মিডিয়ার সামনে নিজেদের সিদ্ধান্তের কথা জানায়। তারা রণবীর সিং-এর বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করেছে। এর আওতায় ইন্ডাস্ট্রির অন্য সদস্যদের অভিনেতার সঙ্গে কাজ না করার জন্য বলা হয়েছে।
অশোক পন্ডিতের কড়া বার্তা: ‘এটা ভুল ট্রেন্ড’
FWICE-এর চিফ অ্যাডভাইজার অশোক পন্ডিত এই ঘটনাকে খুব গুরুতর বলে মনে করছেন। তিনি বলেন, “এটা খুবই সিরিয়াস ব্যাপার আর এই ট্রেন্ডটা একদম ভুল। শ্যুটিং শুরু হওয়ার ১০ দিন আগে আপনি কোনও প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যেতে পারেন না। আমরা প্রথমে নিজেদের মধ্যে মিটিং করছি, তারপর সিদ্ধান্ত নেব।” তাঁকে যখন জিজ্ঞেস করা হয় সিদ্ধান্ত কী হতে পারে, তিনি বলেন, “এই মুহূর্তে যেটা ঠিক, আমরা সেটাই করব। আমরা ইন্ডাস্ট্রিকে নষ্ট হতে দেব না। কাল যে কেউ ছবি ছেড়ে চলে যেতে পারে। যা করব, ইন্ডাস্ট্রির ভালোর জন্যই করব।”
FWICE-এর বড় বৈঠকের পরেই সিদ্ধান্ত
খবর অনুযায়ী, FWICE-এর প্রেসিডেন্ট বিএন তিওয়ারি, চিফ অ্যাডভাইজার অশোক পন্ডিত, সাম্মানিক সাধারণ সম্পাদক অশোক দুবে এবং কোষাধ্যক্ষ গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তব এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে ফেডারেশনের সিদ্ধান্তের কথা জানানো হয়। মনে করা হচ্ছে, ছবির কাজে দেরি এবং আর্থিক ক্ষতির আশঙ্কায় ইন্ডাস্ট্রির সংগঠনগুলো চিন্তিত।
প্রযোজক গিল্ডেও পৌঁছেছে এই বিতর্ক
'ডন ৩' বিতর্ক এর আগে প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া পর্যন্তও পৌঁছেছিল। শোনা যায়, কয়েকজন সিনিয়র প্রযোজক দুই পক্ষের মধ্যে মিটমাট করার চেষ্টা করেন। জানা গেছে, এক্সেল এন্টারটেইনমেন্ট ছবির প্রি-প্রোডাকশনে ইতিমধ্যেই মোটা টাকা খরচ করে ফেলেছিল এবং অনেক বড় পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। যদিও, এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র বেরোয়নি।
সম্প্রতি চর্চায় ছিল রণবীরের ছবি
রণবীর সিংকে সম্প্রতি আদিত্য ধরের স্পাই থ্রিলার 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এ দেখা গিয়েছিল। ছবিতে অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদী, সঞ্জয় দত্ত, মানব গোহিল এবং গৌরব গেরাও ছিলেন। এই ফ্র্যাঞ্চাইজির দুটি ছবি মিলিয়ে বিশ্বজুড়ে ৩১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.