Rashmika Mandanna: 'শরীরটা মেশিন নয়', শ্যুটিংয়ে গুরুতর চোট পেয়ে মন খারাপ রশ্মিকার

Published : Aug 04, 2026, 03:24 PM IST
Rashmika Mandanna Reveals Painful Injury That Stopped Mysaa Shoot

সংক্ষিপ্ত

'মাইসা' ছবির শ্যুটিংয়ে নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়ে কোমরের টেন্ডন ছিঁড়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। এটি তাঁর টানা তৃতীয় চোট, যার ফলে তিনি আপাতত বিশ্রামে রয়েছেন।

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা সম্প্রতি ‘মাইসা’ ছবির শ্যুটিংয়ের সময় চোট পেয়েছেন। এই নিয়ে টানা তিনবার আঘাত পেলেন তিনি। নিজের চোট নিয়ে অবশেষে মুখ খুলেছেন রশ্মিকা। ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন, শরীরটাকে আর যন্ত্রের মতো না দেখে, মানুষের শরীর ভেবে ভালোবাসতে শিখতে হবে। 

নিজের অবস্থা জানিয়ে রশ্মিকা বলেন, “চোট পাওয়াটা সত্যিই খুব বিরক্তিকর। আমি চেয়েছিলাম, এই ব্যাপারটা যেন কেউ না জানে। কিন্তু অনেকদিন আপনাদের সঙ্গে কথা বলিনি, তাই ভাবলাম হাই-হ্যালো বলে যাই! আসলে চোটটা কিছুদিন আগেই লেগেছে। এটা আমার টানা তৃতীয় চোট। এবার সত্যিই আমার শেখা উচিত যে শরীরটা কোনও মেশিন নয়, একে ভালোবাসা দরকার।” 

চোটটা ঠিক কেমন, সেটাও বুঝিয়ে বলেছেন তিনি। রশ্মিকার কথায়, “কীভাবে বোঝাই বলুন তো... আমাদের কোমরের দু'পাশে চারটি করে টেন্ডন থাকে যা পা-কে ধরে রাখে। আমার ডানদিকের হিপের সেরকমই একটা টেন্ডন ছিঁড়ে গিয়েছে। পা তুলতে গেলে বা নাড়াতে গেলে এটাকে আবার আগের মতো জুড়তে হবে।” ‘মাইসা’ ছবির একটি নাচের দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

 রশ্মিকার মতে, এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন শ্যুট ছিল। তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, “কেউ চিন্তা করবেন না... ব্যথা আছে, কিন্তু একেবারে অসহ্য নয়। আসলে কী বলুন তো, আমরা যখন নিজেরা ব্রেক নিই না, তখন হয়তো ভগবানই জোর করে বিশ্রাম দেন! আমার এই চোটগুলোও খুব অদ্ভুতভাবে লাগে – হঠাৎ দুর্ঘটনা...। এটাকে বাধ্যতামূলক ছুটিই বলা যায়, তবে আমার কোনও অভিযোগ নেই।” আপাতত বিশ্রামে থেকে কী করছেন রশ্মিকা? 

তিনি মজা করে বলেন, “আমি এখন প্রচুর পাজল গেম খেলছি। আগে জানতামই না যে আমি এগুলোতে এত ভালো! আমি তো রোজ ব্যায়াম, দৌড়ঝাঁপ করে ফিট থাকতাম। এখন তো সেসব অনেকদিন বন্ধ। তাই ওজন যাতে না বাড়ে, সেই চেষ্টা করছি। কিন্তু ব্যায়াম করতে না পারলে আর কী করব? খাব, আর ডেজার্ট খেতে খেতে একটা 'মিষ্টির রাক্ষস' হয়ে যাব।” 

প্রসঙ্গত, রশ্মিকার আপকামিং ছবি হলো ‘রণবালি’। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণের সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাকে। শোনা যায়, বিয়ের পর এটাই তাঁদের একসঙ্গে প্রথম ছবি। ছবিটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকার্স এবং এটি ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Chef Harpal Singh Sokhi: কলকাতায় উপস্থিত বিখ্যাত শেফ হরপাল সিং সোখি, বোরোসিলের নয়া প্রোডাক্ট লঞ্চ
Kareena Kapoor: বুড়িয়ে গিয়েছেন করিনা? ট্রোলের জবাবে ফ্যানেরা বললেন, 'AI ব্যবহার বন্ধ করুন'