Salman Khan: বলিউড অভিনেতা সলমন খানের সাম্প্রতিক চেহারা ও ওজন বৃদ্ধি নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইন্ডাস্ট্রি সূত্রে দাবি, শারীরিক সমস্যার কারণে তাঁকে আমেরিকায় চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরেই বলিউড তারকা সলমন খানকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কোনও বিতর্ক নয়, বরং তাঁর শারীরিক অবস্থা নিয়েই উদ্বিগ্ন অনুরাগীরা। সাম্প্রতিক কয়েকটি অনুষ্ঠানে অভিনেতাকে দেখে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
26
ন্যাড়া মাথা দেখে অবাক অনুরাগীরা
‘লগান’ ছবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে সলমনকে ন্যাড়া মাথায় দেখা যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। অনেকেই জানতে চান, হঠাৎ কেন এই নতুন লুক নিলেন অভিনেতা।
36
ওজন বৃদ্ধি নিয়ে চর্চা
সম্প্রতি কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন সলমন। সেখানে তাঁর ওজন বেড়ে যাওয়া এবং পেটের মেদ স্পষ্ট নজরে আসে। যা নিয়ে বলিউড মহলে শুরু হয়েছে নানা আলোচনা।
46
আমেরিকায় চিকিৎসার পরামর্শ
ইন্ডাস্ট্রির এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, সলমনের শারীরিক অবস্থা আগের মতো নেই। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত আমেরিকায় গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন। অতীতেও একাধিকবার সেখানে চিকিৎসা করিয়েছেন অভিনেতা।
56
স্টেরয়েড ব্যবহারের দাবি
সূত্রের আরও দাবি, চিকিৎসার কারণে সলমনকে কড়া ডোজের স্টেরয়েড নিতে হচ্ছে। এর ফলেই ওজন বৃদ্ধি, পেটে মেদ জমা এবং চুল পাতলা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যদিও অভিনেতার অসুস্থতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
66
অসুস্থতার মাঝেও শুটিংয়ে ফোকাস
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও কাজ থামাতে রাজি নন সলমন। খুব শীঘ্রই রাজ ও ডিকে-র নতুন অ্যাকশন ছবির শুটিং শুরু করবেন তিনি। ‘সিকন্দর’-এর সময় দীর্ঘ চিকিৎসার কারণে শুটিং বন্ধ রাখতে হলেও এবার কোনওভাবেই কাজের ক্ষতি হোক, তা চান না অভিনেতা।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.