শোনা যাচ্ছে, সলমন খান তাঁর আগামী ছবি SVC 63-এর জন্য পারিশ্রমিক অনেকটাই কমিয়েছেন। স্বাভাবিক পারিশ্রমিকের বদলে তিনি নাকি অনেক কম টাকায় কাজ করতে রাজি হয়েছেন। গুঞ্জন, এক পুরনো বন্ধুর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন সুপারস্টার।
বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে সলমন খান একজন। শোনা যায়, তিনি সাধারণত ১২০ কোটি বা তার বেশি টাকা নেন। কিন্তু SVC 63 ছবির জন্য তিনি প্রায় ৭০ কোটি টাকা নিতে রাজি হয়েছেন। ছবিটি পরিচালনা করছেন বংশী পৈদিপল্লী এবং এটি ২০২৭ সালের ইদে মুক্তি পাওয়ার কথা। সলমনের এই সিদ্ধান্তে ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা শুরু হয়েছে।
27
ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, সলমনের এই পারিশ্রমিক কমানোর পিছনে রয়েছে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। ছবির অন্যতম প্রযোজক রাফি কাজির সঙ্গে সলমনের ঘনিষ্ঠ সম্পর্ক।
37
বন্ধুর প্রতি সৌজন্য হিসেবেই তিনি অগ্রিম পারিশ্রমিক কমিয়েছেন বলে খবর। তবে, সলমন ছবির লাভের অংশীদার হবেন কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
47
সলমন খান প্রায়ই নির্দিষ্ট পারিশ্রমিকের বদলে ছবির লাভের অংশ, ডিস্ট্রিবিউশন বা স্যাটেলাইট স্বত্ব নেন।
57
তাঁর অনেক সফল ছবিই পরিবারের সদস্যরা বা তাঁর নিজের সংস্থা 'সলমন খান ফিল্মস' প্রযোজনা করেছে।
67
এছাড়া, ইন্ডাস্ট্রিতে বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্যেও তিনি পরিচিত। বহু ছবিতে তিনি কোনও টাকা না নিয়েই ক্যামিও করেছেন।
77
অজয় দেবগন একবার জানিয়েছিলেন, 'সন অফ সর্দার' ছবির 'পো পো' গানে অভিনয়ের জন্য সলমন কোনও টাকাই নেননি। বলেছিলেন, বন্ধুত্বের থেকে টাকা বড় নয়।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.